এক্সপ্লোর

ধাক্কা সানরাইজার্স শিবিরে, চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার

এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। উরুর পেশীতে চোটের কারণে এবারের আইপিএলে খেলতে পারবেন না পেসার ভুবনেশ্বর। শুধু তাই নয়, আইপিএলের শেষে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরেও থাকার সম্ভাবনা কার্যত থাকল না।

  নয়াদিল্লি:এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। উরুর পেশীতে চোটের কারণে এবারের আইপিএলে খেলতে পারবেন না পেসার ভুবনেশ্বর। শুধু তাই নয়, আইপিএলের শেষে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরেও থাকার সম্ভাবনা কার্যত থাকল না। গত ২ অক্টোবর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৯ তম ওভারে বোলিংয়ের সময় তিনি চোট পান। একটি মাত্র বল করেই মাঠ ছাড়েন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক পদস্থ কর্তা বলেছেন, উরুর পেশি চোটের কারণে আইপিএলের বাইরে চলে গিয়েছেন ভুবনেশ্বর। এটা সম্ভবত ২ বা ৩ গ্রেড ইনজুরি। এর অর্থ তাঁকে ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এরফলে ভারতের অস্ট্রেলিয়া সফরেও তাঁর খেলার সম্ভবনা ক্ষীণ। চলতি আইপিএলে বেশ ভালো ফর্মেই ছিলেন ভুবনেশ্বর। তিন উইকেট নিয়েছিলেন। ইকোনমি রেট ছিল সাতেরও কম। তাই তাঁর ছিটকে যাওয়াটা সানরাইজার্সের পক্ষে বড় একটা ধাক্কা। কারণ, ডেথ ওভারে বোলিংয়ের ক্ষেত্রে ভুবনেশ্বরের অভাব অনুভব করবেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কারণ, দলে ভুবনেশ্বরের মতো অভিজ্ঞ বোলার না থাকলে তা সমস্যা হয়ে উঠতে পারে দলের পক্ষে। জানা গেছে, ভুবনেশ্বর সম্ভবত সংযুক্ত আরব আমিরশাহীতেই থাকবেন। কারণ, ভারতীয় দলের ফিজিও নীতীন পটেল বোর্ডের মেডিক্যাল টিমের সদস্য হিসেবে সেখানেই রয়েছেন। বোর্ডের চুক্তিভূক্ত খেলোয়াড় হিসেবে ভুবি। তাই তাঁর রিহ্যাবের ব্যাপারটির দেখভালের ভার বোর্ডেরই। গত এক বছর ধরে বেশিরভাগ সময়ই সাইড স্ট্রেন ও হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি আইপিএলে মাঠে ফিরেছিলেন তিনি। এর আগে চলতি বছরের গোড়ায় নিউজিল্যান্ড সফরেও ভারতীয় দলে ছিলেন না ভুবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget