এক্সপ্লোর

আইপিএল ২০২০: ‘এবার কোনও কিছুই ঠিকঠাক হল না’, সিএসকে-র প্লেঅফের আশা শেষ, হতাশ ধোনি

আইপিএলের ত্রয়োদশ মরশুমটা একেবারেই ভালো যাচ্ছে না মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০ উইকেটে হেরে যাওয়ায় প্লে-অফে যাওয়ার আশা কার্যত রইল না হলুদ-বাহিনীর।

  কলকাতা: আইপিএলের ত্রয়োদশ মরশুমটা একেবারেই ভালো যাচ্ছে না মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর।  গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০ উইকেটে হেরে যাওয়ায় প্লে-অফে যাওয়ার আশা কার্যত রইল না হলুদ-বাহিনীর।  আইপিএলের ইতিহাসে এই প্রথম প্লে অফে যেতে ব্যর্থ হল সিএসকে।  দলের এই হতাশাজনক পারফরম্যান্সে দুঃখপ্রকাশ করলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এ ব্যাপারে দলের সমস্যার কথা তুলে ধরলেন ম্যাচের পর। ধোনি স্বীকার করে নিয়েছেন. ২০২০-র সিজনটা চেন্নাইয়ের ছিল না। তিনি বলেছেন, এবার দলের ক্ষেত্রে কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না। অধিনায়ক বলেছেন, সিএসকে-র কাছে সবকিছু গোলমাল হয়েছে। তাঁর কথায়, যে ম্যাচগুলিতে প্রথমে ব্যাটিং করতে চেয়েছিলাম, সেগুলিতে টসে হেরেছি। টুর্নামেন্টে শিশির দেখা যায়নি। কিন্তু আমরা যখন প্রথমে ব্যাটিং করেছিলেন, তখন শিশির দেখা গিয়েছে। শুক্রবার ছিল সিএসকে-র পক্ষে সবচেয়ে হতাশাজনক দিন। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪৩ রানেই তাদের সাত উইকেট পড়ে যায়। যদিও কুরানের হাফসেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ১১৪ রান করতে পারে তারা। মুম্বই কোনও উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। এবারের আইপিএলে ১১ ম্যাচে ৮ টিতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাইকে। বাকি তিনটি ম্যাচে জিতলেও প্লেঅফে যাওয়ার সম্ভাবনা রইল না। আগামী ম্যাচগুলিতে দলের তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন ধোনি। তিনি বলেছেন, আগামী বছরের পরিস্থিতি কী হবে, তা নিয়ে একটা পরিষ্কার চিত্র পেয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরের প্রস্তুতির  জন্য কয়েকজন তরুণকে দেখে নিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget