এক্সপ্লোর

কার্তিকের বদলে কেকেআরের অধিনায়কত্ব যাক মর্গ্যানের হাতে, চান প্রাক্তন ক্রিকেটার-সমর্থকরা

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স এবং শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৮ রানে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। একের পর এর হারের পর প্রশ্নের মুখে পড়েছে দীনেশ কার্তিকের অধিনায়কত্ব।

নয়াদিল্লি: গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স এবং শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৮ রানে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। একের পর এর হারের পর প্রশ্নের মুখে পড়েছে দীনেশ কার্তিকের অধিনায়কত্ব। প্রথম চার ম্যাচে নাইট অধিনায়কের ব্যাটে সর্বসাকুল্যে অবদান ৩৭ রান। এই মরশুমে দীনেশ কার্তিকের ব্যাটিং ফর্ম একদমই ভালো যাচ্ছে না। তা সত্ত্বেও ফর্মে থাকা অইন মর্গ্যানের আগে তিনি ব্যাট হাতে নামেন এবং দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। যার ফলে চাপ বাড়ে কেকেআরের অন্যান্য ব্যাটসম্যানদের উপর। এছাড়াও ম্যাচ চলাকালীন আরও বেশ কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক দীনেশ কার্তিক। যার ফলে কেকেআরকে হতাশাজনকভাবে এই ম্যাচে হারতে হয়েছে। আর তারপরই একদল কেকেআর সমর্থক দাবি তুলতে শুরু করেছেন, দীনেশ কার্তিককে সরিয়ে দেওয়া হোক অধিনায়কত্ব থেকে। তার বদলে অধিনায়কত্ব তুলে দেওয়া হোক বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যানের হাতে। যদিও এই বিষয়টি নিয়ে কেকেআর টিম ম্যানেজমেন্ট কোন কথাই বলেনি। প্রাক্তন ক্রিকেটার এস শ্রীসন্থও দীনেশ কার্তিককে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি করে বলেন, 'অইন মর্গ্যানের উচিত কেকেআরের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া। ও একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আমার মনে হয় কেকেআর-এর ও ধোনি, বিরাট বা রোহিতের মত একজন অধিনায়ক পাওয়া উচিত।' একথা লিখে ট্যুইট করেছেন শ্রীশান্ত।
এই বছর নাইট দল আরও শক্তিশালী হয়েছে। কিন্তু পারফরম্যান্সে তার প্রতিফলন পড়ছে না। বারবার মনে হচ্ছে, দল হিসেবে নিজেদের সেরাটা দিতে পারছে না কেকেআর। আর এসবের নেপথ্যে আঙুল উঠছে দল নির্বাচন এবং ব্যাটিং অর্ডারের ভুলের দিকে। গতকালের ম্যাচ যার জলজ্যান্ত প্রমাণ। শনিবার অইন মর্গ্যান যখন ব্যাট করতে নামলেন তখন ওভারে ১৫ রানের বেশি প্রয়োজন। অন্যদিকে রাহুল ত্রিপাঠিকে নামানো হল ৮ নম্বরে। প্যাট কামিন্সেরও পরে। এরপর প্রাণপণ চেষ্টা করেও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হল নাইটদের। সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা দাবি তুলছেন, সময় এসেছে দীনেশকে বিদায় দিয়ে বিশ্বজয়ী মর্গ্যানকে অধিনায়ক করার। শুধু সমর্থকরা নন, একই দাবি তুলছেন শ্রীসন্থ, দীপ দাশগুপ্তর মতো প্রাক্তনরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget