এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

আইপিএল ২০২০: ধোনির প্রতিক্রিয়ায় ওয়াইড ডাকতে গিয়েও সিদ্ধান্ত বদলালেন আম্পায়ার! ঘটনা ঘিরে বিতর্ক

এবারের আইপিএলে পর পর হারের ধাক্কা কাটিয়ে শেষপর্যন্ত ঘুরে দাঁড়াল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গতকালের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)-কে ২০ রানে হারিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে। টুর্নামেন্টে এই নিয়ে তিনটি ম্যাচে জিতল। ফলে প্লেঅফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই।

নয়াদিল্লি: এবারের আইপিএলে পর পর হারের ধাক্কা কাটিয়ে শেষপর্যন্ত ঘুরে দাঁড়াল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গতকালের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)-কে ২০ রানে হারিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে। টুর্নামেন্টে এই নিয়ে তিনটি ম্যাচে জিতল। ফলে প্লেঅফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই। ওয়ার্নারের নেতৃত্বাধীন হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাইয়ের অলরাউন্ড পারফরম্যান্সের জন্য বিশেষজ্ঞরা ধোনির প্রশংসা করেছেন। সেইসঙ্গে ম্যাচের একেবারে শেষপর্বে একটা বিতর্কিত ঘটনা ঘটে। আর তা আম্পায়ার পল রাইফেল ও ধোনির মধ্যে এই ঘটনা সবার নজর কেড়ে নেয়। সানরাইজার্সের ইনিংসের ১৯ তম ওভারে ওই ঘটনা ঘটে। জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য তাড়া করছিল ওয়ার্নারের দল। ১৯ তম ওভারে শার্দুল ঠাকুরের একটা বল ওয়াইড ডাকতে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। সিমারের একটা ইয়র্কার দৃশ্যতই ট্রাম লাইনের বাইরে দিয়ে চলে যায়। আম্পায়ার ওই বলে ওয়াইডের সঙ্কেত দিতে গিয়েও মাঝপথে থমকে যান। টেলিভিশন রিপ্লেতে দেখা গিয়েছে, আম্পায়ার যখন ওয়াইড ডাকতে চলেছেন, তখনই ক্ষুব্ধ হয়ে এর প্রতিবাদ করেন ধোনি। তিনি কিছুটা এগিয়েও আসেন এবং হাত দিয়ে আপত্তির ভঙ্গি করেন। ধোনির এই মনোভাব দেখেই হয়ত আম্পায়ার তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। আইপিএলের ম্যাচ প্লেয়িং কন্ডিশন অনুসারে, আম্পায়ার দ্রুত কোনও সিদ্ধান্ত করতে চাইলে তা তৎক্ষণাৎ করতে পারেন। এছাড়াও আম্পায়ার একবার কোনও সিদ্ধান্ত নিলে তাই-ই চূড়ান্ত। ধারাভাষ্যকারও ধোনির ওই আচমকা উত্তপ্ত প্রতিক্রিয়া দেখে অবাক হয়ে যান। ম্যাচ চলাকালে কেভিন পিটারসেনকে বলতে শোনা যায়, আমি একেবারেই নিশ্চিত তিনি (আম্পায়ার) হাত তুলতে শুরু করেছিলেন। তখন তাঁকে লক্ষ্য করে প্রচুর চিৎকার করা হয়। এরপরই সিদ্ধান্ত ঘোষণা থামিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় এক ইউজার প্রশ্ন তুলেছেন, এমন করেও কি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পাবে সিএসকে।
আবার কেউ কেউ  বলেছেন, এই ঘটনায় ধোনির কিছু করার ছিল না। পুরোটাই আম্পায়ারের ত্রুটি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: দিল্লি ম্যাচেও একাদশে নেই ধোনি, তাহলে কি গোটা আইপিএলেই দেখা যাবে না?
দিল্লি ম্যাচেও একাদশে নেই ধোনি, তাহলে কি গোটা আইপিএলেই দেখা যাবে না?
IPL 2026: ফিট লুঙ্গি এনগিডি, আজ চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লি একাশে ফিরলেন প্রোটিয়া তারকা
ফিট লুঙ্গি এনগিডি, আজ চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লি একাশে ফিরলেন প্রোটিয়া তারকা
West Bengal Election Result: ময়নায় ফের বিজয়ী ডিন্ডা, ক্রীড়ামন্ত্রী হওয়ার দৌড়ে! হার হজম করতে হল শিবশঙ্কর-বিদেশ-স্বপ্নাকে
ময়নায় ফের বিজয়ী ডিন্ডা, ক্রীড়ামন্ত্রী হওয়ার দৌড়ে! হার হজম করতে হল শিবশঙ্কর-বিদেশ-স্বপ্নাকে
IPL 2026: জয়ের পরেই খোঁচা, ট্রেন্ড অব্যাহত রেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট গুজরাত টাইটান্স অধিনায়ক গিলের
জয়ের পরেই খোঁচা, ট্রেন্ড অব্যাহত রেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট গুজরাত টাইটান্স অধিনায়ক গিলের

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
Mamata Refuses to Resign : মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
TMC Ratna Chatterjee: 'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
Prosenjit Chatterjee:
"দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না, আমি কাউকে ফোন করিনি", ভোটের ফলপ্রকাশের পর তাৎপর্যপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
Mamata Banerjee: 'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
IndiGo Flight Fire: IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Embed widget