এক্সপ্লোর

IPL 2020: চেন্নাই থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে পাড়ি ধোনি সহ সিএসকে দলের সদস্যদের

CSK Leave for IPL 2020 UAE:আসন্ন আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা দিল চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সহ সুরেশ রায়না ও রবীন্দ্র জাডেজার মতো সিএসকে খেলোয়াড়দের বেশ চনমনে দেখিয়েছে।

নয়াদিল্লি: আসন্ন আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা দিল চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সহ সুরেশ রায়না ও রবীন্দ্র জাডেজার মতো সিএসকে খেলোয়াড়দের বেশ চনমনে দেখিয়েছে। হোটেলের বাইরে খেলোয়াড়দের একত্রিত হওয়ার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিএসকে। ধোনি, রায়না ও জাডেজা সহ দলের খেলোয়াড়দের দেখা গেল বেশ হাসিখুশি মেজাজে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে ত্রয়োদশ আইপিএল। গত বছর টুর্নামেন্টের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল সিএসকে। ফাইনালে সেই স্বপ্নভঙ্গের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য এবার ধোনি-ব্রিগেডের। আইপিএলের প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে চেন্নাই সুপার কিংস। গতবারের ফাইনালে হারের হিসেব বরাবর করার দিকে লক্ষ্য থাকবে হলুদ বাহিনীর।
মুম্বই এখনও পর্যন্ত চারবার আইপিএল জিতেছে। এবার চ্যাম্পিয়ন হলে সেই রেকর্ড ধরে ফেলবে চেন্নাই। ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের আইপিএল। শারজা , আবু ধাবি ও দুবাই-এই তিনটি জায়গায় টুর্নামেন্টের ম্যাচগুলি হবে। ফাইনাল ১০ নভেম্বর। সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি ও রায়না। এবারের আইপিএলে নিজেদের মেলে ধরার একটা বাড়তি তাগিদ থাকবে দুজনেরই। অনুরাগীরাও ধোনিকে বাইশ গজে দেখতে মুখিয়ে রয়েছেন। ২০১৯-এর বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের পর আর ক্রিকেট মাঠে দেখা যায়নি ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনিকে। সংবাদসংস্থা জানিয়েছে, শুক্রবার দলের অন্যান্য সদস্যদের সঙ্গে যাচ্ছেন না সিনিয়র অফস্পিনার হরভজন সিংহ। ব্যক্তিগত কারণেই তাঁর এই সিদ্ধান্ত। দুই সপ্তাহের মধ্যে তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে দলের সঙ্গে যোগ দেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget