এক্সপ্লোর

KKR in IPL: নেতৃত্ব গিয়েছে, দলে কার্তিকের গুরুত্ব কমেছে? কী বলছেন মর্গ্যান

চোদ্দোতম আইপিএলে অভিযান শুরু করার আগে এবার কার্তিককে প্রশংসায় ভরিয়ে দিলেন মর্গ্যান।

চেন্নাই: কলকাতা নাইট রাইডার্স দলে এই দুজনের সমীকরণ গত মরসুম থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে।

দীনেশ কার্তিক ও অইন মর্গ্যান।

অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে কোনও সাফল্য দিতে পারেননি তামিলনাড়ুর কার্তিক। তাঁর আমলে বারবার প্রশ্ন উঠেছে নাইটদের ব্যাটিং অর্ডারের অস্থিরতা নিয়ে। তারপর গত মরসুমের মাঝপথে কার্তিককে সরিয়ে নাইটদের অধিনায়ক করা হয় ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যানকে। তারপর থেকে ডিকে ও মর্গ্যানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক জল্পনা হয়েছে। যদিও দুজনে মুখে সব সময় দুজনের প্রশংসাই করেছেন।

চোদ্দোতম আইপিএলে অভিযান শুরু করার আগে এবার কার্তিককে প্রশংসায় ভরিয়ে দিলেন মর্গ্যান। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে শাহরুখ খান-জুহি চাওলার দল। তার আগের দিন কেকেআরের ওয়েবসাইটে কার্তিককে নিয়ে প্রশ্ন করা হয়েছিল মর্গ্যানকে। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, 'ব্যাট হাতে ও উইকেটের পিছনে ডিকে-র ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। দারুণ ছন্দে রয়েছে। আর ও এমন একজন ক্রিকেটার যাকে ব্যাট করতে দেখা মানে দুর্দান্ত টাইমিং আর এমন সব বল মারে যা অন্য ব্যাটসম্যানদের চেয়েও দূরে গিয়ে পড়ে। মাঠে ও মাঠের বাইরে আমাকে ভীষণ সমর্থন করে। ও যে এত ভাল ছন্দে রয়েছে আর আমাদের দলে রয়েছে, এর জন্য আমি কৃতজ্ঞ।'

কেকেআরের এবারের দল নিয়েও খুব আত্মবিশ্বাসী শুনিয়েছে মর্গ্যানকে। বলেছেন, 'শাকিব আল হাসান আমাদের দলে নতুন মাত্রা যোগ করেছে। ওর মতো স্পিনার অলরাউন্ডার দলে থাকা মানে দলের অনেক বেশি বৈচিত্র্য যোগ হওয়া।' দলের দুই তরুণ তুর্কি শুভমন গিল ও প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়েও ইতিবাচক মর্গ্যান। বলেছেন, 'অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফেরাটা শুভমনকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। আর আমাদের সিইও বেঙ্কি মাইসোর বুঝেছিলেন যে, এই দুজন লম্বা দৌড়ের ঘোড়া। সে জন্যই ওদের দলে নেওয়া হয়েছিল।' মর্গ্যান যোগ করেছেন, 'সুনীল নারাইনও আমাদের ভরসা। ওকে যখন যে দায়িত্ব দেওয়া হয় পালন করে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs NZ: বরুণ কি আদৌ খেলবেন ফাইনালে? সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন সূর্যকুমার
বরুণ কি আদৌ খেলবেন ফাইনালে? সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন সূর্যকুমার
IND vs NZ: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কারা জিতবে? কিংবদন্তি পেসারের প্রেডিকশন চমকে দেওয়ার মত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কারা জিতবে? কিংবদন্তি পেসারের প্রেডিকশন চমকে দেওয়ার মত
IND vs NZ: 'ঘরের মাঠে ট্রফি জয়ের চাপ থাকবে ভারতের ওপর', ফাইনালে নামার আগে হুঁশিয়ারি স্যান্টনারের
'ঘরের মাঠে ট্রফি জয়ের চাপ থাকবে ভারতের ওপর', ফাইনালে নামার আগে হুঁশিয়ারি স্যান্টনারের
T20 World Cup 2026: 'থালা ফর আ রিজন....'মাঠে থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে সূর্যদের ম্য়াচ জিতিয়েছিলেন ধোনি
'থালা ফর আ রিজন....'মাঠে থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে সূর্যদের ম্য়াচ জিতিয়েছিলেন ধোনি

ভিডিও

ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Mudiali Caitra Sale | ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Best Retirement Plan : ৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
Best Stocks To Buy : ৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
Flipkart Layoff: ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
Embed widget