এক্সপ্লোর

Warner in IPL: বোলাররা সাবধান! আইপিএলে মাঠে নামার জন্য ছটফট করছেন ওয়ার্নার

আইপিএল শুরু হওয়ার আগে বেশ ফুরফুরে মেজাজে হায়দরাবাদ অধিনায়ক।

চেন্নাই: আইপিএল শুরু হতে আর মাত্র দুদিন বাকি। মাঠে নামার জন্য আর তর সইছে না ডেভিড ওয়ার্নারের। জানিয়ে দিলেন, সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলার জন্য কতটা উদগ্রীব হয়ে রয়েছেন তিনি।

বিশ্বের সমস্ত বোলারদের ত্রাস মনে করা হয় ওয়ার্নারকে। আইপিএলেও অনবদ্য রেকর্ড। চারটি সেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট? ১৪১.৫৪। অর্থাৎ, প্রত্যেক একশো বলে প্রায় ১৪২ রান করেন তিনি। সেই ওয়ার্নার মাঠে নামার জন্য ছটফট করছেন, কোনও বোলারই সেটা শুনে খুব একটা খুশি হবেন না।

১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ম্যাচ খেলে আইপিএলে তাদের অভিযান শুরু করছে সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন ওয়ার্নার। আপাতত রয়েছেন নিভৃতবাসে। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের নতুন কিট কেমন, সকলকে তা দেখিয়েছেন ওয়ার্নার। লিখেছেন, 'এইমাত্র নতুন কিট পেলাম। আমার তর সইছে না এটা পরে মাঠে নামতে। প্যাকেট থেকে বার করে পরেই ফেললাম। চেন্নাইয়ে আমাদের প্রথম ম্যাচের আগে কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে মাঠে প্রস্তুতিতে যোগ দিতে উদগ্রীব হয়ে রয়েছি।'

ওয়ার্নারের সেই ভিডিও দেখে সানরাইজার্স হায়দরাবাদের সেরা স্পিনার রশিদ খান লিখেছেন, 'শীঘ্রই দেখা হচ্ছে।'

অস্ট্রেলিয়া থেকে শুক্রবার সরাসরি চেন্নাইয়ে এসে হায়দরাবাদ শিবিরে যোগ দিয়েছেন ওয়ার্নার। এর পর ক্লান্তি কাটাতে লম্বা সময় ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে তিনি মজাও করেন। নিয়মানুযায়ী ৭ দিন তাঁকে হোটেলের ঘরে কোয়ারেন্টিনে থাকতে হবে। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন ওয়ার্নার। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘খুব খুব ঘুমিয়েছিলাম আমি। এই মাত্র ঘুম থেকে উঠলাম। এবার ৬-৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তার জন্য কিছু পরিকল্পনা দরকার। প্লিজ আমাকে আইডিয়া লিখে পাঠান। হতে পারে সেই আইডিয়া খুব বোকা বোকা, অথবা খুব মজার। কোনও নেটফ্লিক্সের শো-ও হতে পারে সেটা। যা কিছু হোক, প্লিজ আইডিয়া শেয়ার করুন।'

আইপিএল শুরু হওয়ার আগে বেশ ফুরফুরে মেজাজে হায়দরাবাদ অধিনায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget