এক্সপ্লোর

KKR in IPL 2021: নক আউট পর্বে উঠতে কমপক্ষে ৬ ম্যাচ জিততেই হবে কেকেআরকে, লক্ষ্য়ে স্থির কার্তিক

KKR in IPL 2021: কলকাতা নাইট রাইডার্সও তাঁদেরও প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদমে। সিনিয়র ক্রিকেটাররাও দলের সঙ্গে যোগ দিয়েছেন। ইংল্যান্ড থেকে উড়ে এসেছেন দীনেশ কার্তিক।

আমিরশাহি: আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে আমিরশাহিতে পৌঁছে গিয়েছে প্রায় সব দলই। প্রস্তুতিও শুরু করে দিয়েছে সবাই। কলকাতা নাইট রাইডার্সও তাঁদেরও প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদমে। সিনিয়র ক্রিকেটাররাও দলের সঙ্গে যোগ দিয়েছেন। ইংল্যান্ড থেকে উড়ে এসেছেন দীনেশ কার্তিক। সেখানে ধারাভাষ্যকারের কাজ করছিলেন কার্তিক। তবে নেটে দারুণ ছন্দে পাওয়া গেল অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটসম্যানকে। নেটে সহকারি কোচ অভিষেক নায়ার বল করছিলেন তাঁকে। 

গত বছর আইপিএলে অল্পের জন্য নক আউট পর্বে যোগ্যতা অর্জন করতে পারেনি। ৫ নম্বরে শেষ করেছিল কেকেআর। কিন্তু  এই বছর পরের পর্বে উঠতে মরিয়া কেকেআর। কার্তিক বলেন, 'গত বছর আমিরশাহিতে টুর্নামেন্ট খেলেছিলাম আমরা। সেখানে নক আউট পর্বে উঠতে পারিনি আমরা। শেষ ২ বছর ধরে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে শেষ করেছিলাম আমরা।' এবার কি তাহলে নক আউট পর্বে ওঠার সুযোগ রয়েছে? প্রাক্তন নাইট অধিনায়ক বলেন, 'আমরা দলগতভাবে বেশ ভাল জায়গায় রয়েছি। আমাদের এই দলগত বন্ধনটা বজায় রাখতে হবে। আর একইসঙ্গে এবার পারফরম্যান্স আরও আলাদা করতে হবে। আমরা ৭ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই জিততে হবে। তবেই আমরা যোগ্যতা অর্জন করতে পারব। দল হিসেবে আমাদের সবার লক্ষ্য এটাই।'

যদিও এই মরসুমে আইপিএলের প্রথম পর্বে কেকেআরের খুব একটা ভাল পারফরম্য়ান্স হয়নি। ৭ ম্যাচের মধ্যে মাত্র ২ টো ম্যাচে জয় পেয়েছে কেকেআর। কার্তিক বলেন, 'কেকআর বরাবরই ভীষণ অগ্রাসী ক্রিকেট খেলতে অভ্যস্ত। এই ইতিবাচক ক্রিকেটটাই আমরা খেলতে চাই দ্বিতীয় পর্বে। টিম স্পিরিট আমাদের দারুণ। আমরা ইতিবাচক রয়েছি। এছাড়াও আমাদের এমন একজন কোচ রয়েছে, যে আমাদের সবসময় ইতিবাচক রাখার চেষ্টা করেন।'

সমর্থকদের উদ্দেশেও বার্তা দিচ্ছেন কার্তিক। তিনি বলছেন, 'সমর্থকদের উদ্দেশে একটাই কথা বলতে চাই, আমাদের সমর্থন জুগিয়ে যান ক্রমাগত। আমরা উন্নতমানের ক্রিকেট উপহার দেওয়ার চেষ্টা করব।' আগামী ২০ সেপ্টেম্বর আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে কেকেআর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget