এক্সপ্লোর

KKR vs SRH, IPL 2021: গোটা ম্যাচে মাত্র এক ওভারই বল করেছেন হরভজন, তাতেই মুগ্ধ নাইট অধিনায়ক !

গোটা ম্যাচে মাত্র এক ওভারই বল করেছেন হরভজন ৷ কিন্তু তাতেই মুগ্ধ নাইট অধিনায়ক ৷

হায়দরাবাদ: রবিবার চিপকে কেকেআরের ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রানের বেশি তুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ ৷ জয় দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করেছে শাহরুখ খানের দল ৷ এ বছর নাইটদের দলে নতুন সদস্য হরভজন সিংহ ৷ এদিন প্রথম ওভারেই অভিজ্ঞ ভাজ্জির হাতে বল তুলে দেন নাইট অধিনায়ক অইন মর্গ্যান ৷ গোটা ম্যাচে মাত্র এক ওভারই বল করেছেন হরভজন ৷ কিন্তু তাতেই মুগ্ধ নাইট অধিনায়ক ৷

ম্যাচ শেষে সে কথা জানাতেও ভোলেননি মর্গ্যান ৷ তাঁর কথায়, ‘‘মাত্র এক ওভার বল করলেও ভাজ্জি ওর অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছিল। এটাই প্রমাণ করে ও একজন নিঃস্বার্থ ক্রিকেটার।’’ ডেভিড ওয়ার্নার উইকেটটা পেয়েও যাচ্ছিলেন ভাজ্জি ৷ কিন্তু প্যাট কামিন্স ক্যাচ মিস করায়, সেটা আর হয়ে ওঠেনি ৷ হরভজনকে দিয়েই প্রথম ওভারটা বল করানো টিমের পরিকল্পনাও ছিল ৷ এমনটাই জানিয়েছেন কেকেআর অধিনায়ক ৷ মর্গ্যানের কথায় ভাজ্জি মাত্র এক ওভার বল করলেও ওর অভিজ্ঞতা দিয়ে দলের সবার মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করে ৷ এভাবেই ও দলকে আগামী দিনেও উদ্বুদ্ধ করতে থাকবে ৷ এমনটাই আশা রাখেন মর্গ্যান ৷

রবিবার টস জিতে এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কেকেআরের দুই ওপেনার শুভমন গিলও শুরুটা ভাল করেন। ওপেনিং পার্টনারশিপে পঞ্চাশ রান উঠে যায়। এরপর শুভমন আউট হলেও থামানো যায়নি রানাকে। ৫৬ বলে ৮০ রান করেন তিনি। রানার ব্যাট থেকে আসে ৯টি চার ও ৪টি ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গত দেন রাহুল ত্রিপঠি। ২৯ বলে ৫৩ রান করেন রাহুল। শেষ দিকে চালিয়ে খেলে ৯ বলে ২২ রান করে অপারিজত ছিলে দীনেশ কার্তিক। ২০ ওভারে কেকেআর তোলে ১৮৭/৬।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনাকে হারায় সানরাইজার্স হায়দরাবাদ। তবে পাল্টা লড়াই শুরু করেন জনি বেয়ারস্টো ও মণীশ পাণ্ডে। দু’জনই হাফসেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত অবশ্য ১৭৭/৫ স্কোরেই আটকে যায় হায়দরাবাদ। ১০ রানে জয়ী হয় কেকেআর।

প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএলের একটি পূর্ণাঙ্গ মরসুম শুরু করলেন অইন মর্গ্যান। যাঁর মুকুটে বিশ্বকাপ জয়ের পালক রয়েছে। আর চোদ্দোতম আইপিএলে প্রথম ম্যাচেই তাঁর প্রতিপক্ষ শিবিরে ছিলেন এমন একজন, বিশ্বকাপে যাঁর প্রশিক্ষণে খেলেছিল টিম ইংল্যান্ড। তিনি ট্রেভর বেলিস, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের কোচ। এখন তিনি সানরাইজার্স হায়দরাবাদে ডেভিড ওয়ার্নারদের কোচ। তবে প্রথম ম্যাচেই প্রাক্তন গুরুকে টেক্কা দিলেন শিষ্য মর্গ্যান।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget