এক্সপ্লোর

IPL 2021 Updates: নিলামের আগে এই খেলোয়াড়দের রিলিজ করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর চতুর্দশ মরশুমের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, আইপিএল ২০২১০-এর আইপিএলের জন্য খেলোয়াড়দের নিলাম হতে পারে আগামী ১১ ফেব্রুয়ারি। এর আগে ২১ জানুয়ারির মধ্যে সমস্ত দলগুলিকে তাদের রিটেন ও রিলিজ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে।

মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর চতুর্দশ মরশুমের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, আইপিএল ২০২১০-এর আইপিএলের জন্য খেলোয়াড়দের নিলাম হতে পারে আগামী ১১ ফেব্রুয়ারি। এর আগে ২১ জানুয়ারির মধ্যে সমস্ত দলগুলিকে তাদের রিটেন ও রিলিজ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে। এরইমধ্যে জানা গেছে, মুম্বই ইন্ডিয়ান্স তাদের কয়েকজন খেলোয়াড়কে রিলিজ করতে পারে। এখন দেখে নেওয়া যাক, মুম্বই ইন্ডিয়ান্স কোন খেলোয়াড়দের রিলিজ করতে পারে। গত সিজনে অর্থাৎ আইপিএল ২০২০-তে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে আইপিএলে সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সকেই সবচেয়ে ভারসাম্যযুক্ত ও শক্তিশালী টিম হিসেবে দেখিয়েছে। এ সত্ত্বেও আগামী মরশুমের আগে তারা কয়েকজন খেলোয়াড়কে রিলিজ করতে পারে।এই তালিকায় যাঁরা রয়েছেন, তাঁরা হলেন- ১. ক্রিস লিন মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২০-র নিলামে অস্ট্রেলিয়ায় এই বিধ্বংসী ব্যাটসম্যানকে ২ কোটি টাকায় কিনেছিল। কিন্তু দলে রোহিত শর্মা ও কুইন্টন ডি কক থাকায় একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি নাইট রাইডার্সের প্রাক্তন খেলোয়াড়। এজন্য মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট আগামী মরশুমের আগে তাঁকে রিলিজ করতে পারে। ২. লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার অভিজ্ঞ ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা ব্যক্তিগত কারণে আইপিএল ২০২০-তে খেলেননি। তাঁর বয়সও হয়েছে। এছাড়াও দলে রয়েছেন বেশ কয়েকজন জোরে বোলার। এজন্য মালিঙ্কাকে এবার ছেড়ে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। ৩. শেরফেন রাদারফোর্ড ওয়স্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে মুম্বই ইন্ডিয়ান্স গত মরশুমে ট্রেড উইন্ডোতে দলে সামিল করেছিল মু্ম্বই ইন্ডিয়ান্স। ২০১৯-এর আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে ছিলেন তিনি। ২০২০-এর আইপিএলে অবশ্য একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। আসন্ন মরশুমের আগে তাঁকে রিলিজ করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। উল্লেখ্য, ২০২০-র আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান। করোনাভাইরাস অতিমারীর কারণে এবারের আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। ২০১৯-এও ট্রফি জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget