এক্সপ্লোর

IPL 2023: আজ পয়েন্ট টেবিলের শেষ ২ দলের লড়াই, কখন, কোথায় দেখবেন দিল্লি-মুম্বই দ্বৈরথ?

IPL, DC vs MI: আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হতে চলেছে। এখনও পর্যন্ত মোট ৩২ বারের সাক্ষাতে ১৭ ম্যাচ মুম্বই জিতেছে। ১৫ ম্যাচ দিল্লি জিতেছে।

নয়াদিল্লি: আজ আইপিএলে পয়েন্ট টেবিলের শেষ ২ দলের লড়াই। এখনও পর্যন্ত এবারের টুর্নামেন্টে জয়ের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। আজ ২ দলই পরস্পর মুখোমুখি হতে চলেছে। আজকে খেলার পর যে কোনও একটি দল হারের হ্যাটট্রিক করবে। অন্যদিকে একটি দল প্রথমবার টুর্নামেন্টে জয়ের মুখ দেখবে। এখনও পর্যন্ত মোট ৩২ বারের সাক্ষাতে ১৭ ম্যাচ মুম্বই জিতেছে। ১৫ ম্যাচ দিল্লি জিতেছে।

আজকের খেলা

আজ দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স

কবে খেলা

আজ ১১ এপ্রিল, মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স পরস্পর মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায়

কোথায় দেখবেন?

স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি।

দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে বড় কাঁটা ওপেনিং। তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি করলেও, ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট মাত্র ১১৭.০৩। অন্য দিকে, ৩ ম্যাচে মাত্র ১৭ বল ক্রিজে ছিলেন পৃথ্বী শ। তিনি ছন্দে থাকলে অধিনায়ক ওয়ার্নারের মন্থর ব্যাটিং ঢেকে দিতে পারতেন। কিন্তু পৃথ্বীও বর্ণহীন। 

মুম্বইয়ের সবচেয়ে বড় কাঁটা বোলিং। যশপ্রীত বুমরা না থাকায় রোহিত শর্মারা খুব বেশি পরিমাণে নির্ভর করেছিলেন জোফ্রা আর্চারের ওপর। কিন্তু আর্চারও ফিট নন। ডান কনুইয়ে ব্যথা থাকায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে খেলতে পারেননি। তাঁকে ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণ অভিজ্ঞতার অভাবে ভুগছে।

আগের ম্যাচে হারের পর দিল্লির কোচ রিকি পন্টিং বলেছিলেন, 'আত্মসত্তাকে খুঁজতে হবে।' অন্যদিকে মুম্বই ক্যাপ্টেন রোহিত বলেছেন, 'এবার সিনিয়রদের দায়িত্ব নিতে হবে। আমিও তার মধ্যে পড়ি।'

জোফ্রা আর্চার কি মঙ্গলবারের ম্যাচে খেলবেন? আনুষ্ঠানিকভাবে তাঁর ফিটনেস আপডেট জানানো হয়নি। তবে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন কারণ, আর্চারের চোট ডান কনুইয়ে। সাম্প্রতিক অতীতে যে চোট তাঁকে এতটাই ভুগিয়েছিল যে, দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। হয়তো আর্চারকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইবে না মুম্বই ইন্ডিয়ান্স। 

চোট সমস্যা তাড়া করছে দিল্লি শিবিরকেও। খলিল আমেদের চোট রয়েছে। পাশাপাশি বিয়ের জন্য দেশে ফিরে যাওয়ায় দিল্লি পাবে না মিচেল মার্শকে। দিল্লির আগের ম্যাচেও ছিলেন না মার্শ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget