এক্সপ্লোর

IPL Points Table: রাজস্থানের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে লখনউ-চেন্নাই, জমে উঠেছে প্লে অফের দৌড়

IPL 2023: শেষ ৫ ম্যাচের মধ্যে চারটি জিতেছে চেন্নাই সুপার কিংস।

কলকাতা: ফের বুড়ো হাড়ে ভেল্কি? ষোড়শ আইপিএলে (IPL 2023) পরপর দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসকে ধরে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। শেষ ৫ ম্যাচের মধ্যে চারটি জিতেছে চেন্নাই সুপার কিংস।

শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে সিএসকে। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছেন ধোনিরা। ৮ পয়েন্ট তাঁদের ঝুলিতে। তবে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে সিএসকে। নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকার কারণে। সিএসকে-র নেট রান রেট +০.৩৫৫। 

পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে গেল রাজস্থান। ৬ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের পয়েন্ট ৮। আগের ম্যাচে হারলেও তাঁদের নেট রান রেট ভাল। +১.০৪৩। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিতে সঞ্জু স্যামসনদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে লখনউ। ৬ ম্যাচ খেলে কে এল রাহুলদেরও পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জেতার সুবাদে। তবে নেট রান রেটে একটু পিছিয়ে লখনউ। রাহুলদের নেট রান রেট +০.৭০৯।

চারে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা। তাঁর দল তথা গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৫ ম্যাচে ৩টি জিতেছেন। হেরেছেন ২টি ম্যাচে। রান রেটে সামান্য পিছিয়ে গুজরাত। + ০.১৯২। শেষ তিন ম্যাচের মধ্যে অবশ্য দুটিতেই হেরেছে গুজরাত।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

৬ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে বিরাট কোহলিরা। তাঁদের পয়েন্ট ৬। পাঁচ ম্যাচ খেলে মুম্বই ইন্ডিয়ান্সেরও পয়েন্ট ৬। তবে রান রেটে সামান্য পিছিয়ে রয়েছেন রোহিত শর্মারা। সেই কারণে মুম্বই রয়েছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। সাতে রয়েছে পাঞ্জাব কিংস। ৬ ম্যাচের মধ্যে তিনটি জিতে প্রীতি জিন্টার দলের পয়েন্ট ৬। কলকাতা নাইট রাইডার্স নেমে গিয়েছে আট নম্বরে । ৬ ম্যাচে ২টি জিতেছেন নীতীশ রানারা। ৪ পয়েন্ট রয়েছে কেকেআরের সাফল্যের ঝুলিতে। তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৪ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (২ পয়েন্ট)।                                                                                     

আরও পড়ুন: জেটের গতিতে উত্থান, ২০ বছরের তরুণই ফের স্বপ্ন দেখাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, পাল্টা লড়াই ফিলিপসের, নিকোলস করলেন সেঞ্চুরি
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, পাল্টা লড়াই ফিলিপসের, নিকোলস করলেন সেঞ্চুরি
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget