এক্সপ্লোর

IPL Points Table: সমান পয়েন্টে ৫ দল! আইপিএল প্লে অফের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই

IPL 2023: আইপিএলের ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

কলকাতা: আইপিএলের (IPL 2023) ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়। সবচেয়ে বড় কথা, প্রথম পাঁচ দল রয়েছে সমান পয়েন্টে।

ষোড়শ আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। গতবার যারা ফাইনালে গুজরাত টাইটান্সের কাছে হেরে গিয়েছিল। পরপর দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসকে ধরে ফেলেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। শেষ ৫ ম্যাচের মধ্যে চারটি জিতেছে চেন্নাই সুপার কিংস।

শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে সিএসকে। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছেন ধোনিরা। ৮ পয়েন্ট তাঁদের ঝুলিতে। তবে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে সিএসকে। নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকার কারণে। সিএসকে-র নেট রান রেট +০.৩৫৫। 

পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে গেল রাজস্থান। ৬ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের পয়েন্ট ৮। আগের ম্যাচে হারলেও তাঁদের নেট রান রেট ভাল। +১.০৪৩। শনিবার গুজরাতের কাছে হেরে গিয়েছে লখনউ। তবে পয়েন্ট টেবিলে দুই নম্বরেই থেকে গিয়েছেন কে এল রাহুলরা। ৭ ম্যাচ খেলে কে এল রাহুলদেরও পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জেতার সুবাদে। তবে নেট রান রেটে রাজস্থানের চেয়ে একটু পিছিয়ে লখনউ। রাহুলদের নেট রান রেট +০.৫৪৭।

চারে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা। তাঁর দল তথা গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৬ ম্যাচে ৪টি জিতেছেন। হেরেছেন ২টি ম্যাচে। হার্দিকদের ঝুলিতেও ৮ পয়েন্ট। রান রেটে সামান্য পিছিয়ে গুজরাত। + ০.২১২। শনিবার লখনউকে হারিয়ে দিয়েছে গুজরাত।

শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে ১৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস। ৭ ম্যাচের শেষে স্যাম কারানদের পয়েন্টও ৮। তবে নেট রান রেট ভাল নয়। - ০.১৬২। রান রেট পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আর পাঞ্জাব কিংস শিবির চাইবে সেদিক থেকেও ভাল জায়গায় থাকতে। যার জন্য বড় ব্যবধানে জিততে হবে স্যাম কারান-অর্শদীপ সিংহদের।

৬ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলে ছয় নম্বরে বিরাট কোহলিরা। তাঁদের পয়েন্ট ৬। ছয় ম্যাচ খেলে মুম্বই ইন্ডিয়ান্সেরও পয়েন্ট ৬। শনিবার পাঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছে রোহিত শর্মাদের। নেট রান রেটে সামান্য পিছিয়ে রয়েছেন রোহিত শর্মারা। সেই কারণে মুম্বই রয়েছে পয়েন্ট টেবিলের সাত নম্বরে। রোহিতদের নেট রান রেট - ০.২৫৪। কলকাতা নাইট রাইডার্স রয়েছে আট নম্বরে । ৬ ম্যাচে ২টি জিতেছেন নীতীশ রানারা। ৪ পয়েন্ট রয়েছে কেকেআরের সাফল্যের ঝুলিতে। তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৬ ম্যাচে ৪ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (৬ ম্যাচে ২ পয়েন্ট)।

আরও পড়ুন: ইডেনে ধোনি-ধমাকা রুখতে কেকেআরের ভরসা স্পিন ত্রিফলা

 

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget