এক্সপ্লোর

Shakib Out of IPL : গোটা আইপিএল থেকেই নাম তুলে নিচ্ছেন শাকিব ? ধাক্কা কেকেআর শিবিরে

সূত্রের খবর, শাকিব-আল-হাসান (Shakib Al Hasan) কেকেআর কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, গোটা আইপিএলেই হয়তো খেলার মতো জায়গায় তিনি নেই।

কলকাতা : আইপিএলের প্রথম ম্যাচে তাঁকে পায়নি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবারে গোটা মরসুমের জন্যই কি শাকিব আল হাসানকে পাচ্ছে না কেকেআর ? তীব্র জল্পনা তেমনই। বাংলাদেশের অলরাউন্ডারকে যদি না পাওয়া যায় পুরো মরসুম, তাহলে তা যে কেকেআরের কাছে বড় ধাক্কা, তা বলাই যায়। সূত্রের খবর, শাকিব-আল-হাসান (Shakib Al Hasan) কেকেআর কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, গোটা আইপিএলেই হয়তো খেলার মতো জায়গায় তিনি নেই। কেকেআর যেন বিকল্প কোনও ক্রিকেটারের খোঁজ করে নেয় সেই ব্যাপারেও নাকি ইঙ্গিত কেকেআর  (KKR) টিম ম্যানেজমেন্টকে দিয়েছেন শাকিব। নাইট কর্তৃপক্ষের তরফে এখনও অবশ্য সরকারিভাবে কোনও তথ্যই জানানো হয়নি। 

বাংলাদেশ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজে খেলছিলেন শাকিব আল হাসান, লিটন দাসরা (Liton Das)। এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। যেখানেও খেলতে চলেছে বাংলাদেশের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার। তার জেরেই কেকেআরের হয়ে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে শাকিবকে পাওয়া যাবে না ধরেই এগোচ্ছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। এরপর শোনা যায়, আয়ারল্যান্ড সিরিজের পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। যেখানেও জাতীয় দলের হয়েই খেলার সম্ভাবনা উজ্জ্বল শাকিবের। সূত্রের খবর, যে তথ্য পাওয়ার পরই বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করে কেকেআর টিম ম্যানেজমেন্ট। যেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কি আদৌ আইপিএলে খেলতে পারবেন ? জানা যাচ্ছে, যে আলোচনায় নেতিবাচক উত্তরই দিয়েছেন শাকিব। জাতীয় দলের হয়ে খেলা ও পারিবারিক কিছু কাজের পর শাকিব দিন কুড়ির বেশি আইপিএলে খেলার সুযোগ পাবেন না বলেই জানিয়ে দেন, বলেই জানা যাচ্ছে। নিজের সময় বের করতে না পারার তথ্য জানিয়ে বিকল্প বেছে নেওয়ার বার্তাও কেকেআর টিম ম্যানেজমেন্টকে তিনি দিয়েছেন, বলেই খবর। 

ষোড়শ আইপিএলের নিলামে শাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দেড় কোটি টাকায় তাঁকে নিলামে দলে নেয় কেকেআর। এর আগে চারটে মরসুম আইপিএলে কেকেআরের হয়ে খেলেছেন শাকিব। মোট ৫১ ম্যাচে নাইটদের জার্সি চাপিয়ে আইপিএলের মঞ্চে নেমেছেন বাংলাদেশের তারকা অল রাউন্ডার।               

আরও পড়ুন- একটা ভাল আইপিএল ধবনের সামনে বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে, বলছেন জাফর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari : 'ধর্মতলাকাণ্ডে দায়ের মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ', জানালেন মুখ্যমন্ত্রী
NEET Protest: এ মেয়ের এক হাতই যেন কাফি! তিনি রিয়া আহির...
PM Modi: শুক্রবার রাতে ফের Video বার্তা প্রধানমন্ত্রীর, যা বললেন... | NEET Paper Leak Controversy
Sonam Wangchuk:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget