এক্সপ্লোর

IPL 2023: টেস্ট খেলে এসেই আইপিএল! মানিয়ে নেওয়া কঠিন, তবে আত্মবিশ্বাসী উইলিয়ামসন

Gujarat Titans: আইপিএলের আগে তাঁর কনুইয়ের চোট বেশ ভুগিয়েছে উইলিয়ামসনকে। তবে এখন তিনি অনেকটাই ফিট, জানিয়েছেন কিউয়ি তারকা।

কলকাতা: তিনি বিশ্বের সেরা ব্যাটারদের একজন। সম্প্রতি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিলেন। তাঁর দাপটেই টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলা নিশ্চিত করে দেয় নিউজিল্যান্ড।

তবে এবার অন্য ফর্ম্যাটে দেখা যাবে কেন উইলিয়ামসনকে (Kane Williamson)। এবার তিনি আইপিএলে (IPL 2023) খেলবেন। নতুন দল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) জার্সিতে। যারা গতবারের চ্যাম্পিয়ন হিসাবে ৩১ মার্চ, প্রথম দিনই নামছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

টেস্ট খেলে উঠেই টি-টোয়েন্টি, মানিয়ে নিতে সমস্যা হবে না? সব ফর্ম্যাটেই রান করেন কীভাবে? বুধবার জুম কলে এবিপি লাইভের প্রশ্নে গুজরাত টাইটান্সের তারকা বলছিলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন ফর্ম্যাটে খেলতে হয়। এক ফর্ম্যাট থেকে আর এক ফর্ম্যাটে মানিয়ে নেওয়া কঠিন তো বটেই। খুব দ্রুত মানিয়ে নিতে হয়। সম্প্রতি বেশ কিছু টেস্ট ম্যাচ খেললাম। তারপরই আইপিএল। তবে প্রাথমিক ব্যাপারগুলো একই থাকে। প্রস্তুতি সারতে হয় খুব ভালভাবে। টি-টোয়েন্টি ক্রিকেটে আমার জন্য যে ভূমিকা থাকে, সেটা পালন করার চেষ্টা করি।'

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন। এবার গুজরাত টাইটান্সে সাধারণ ক্রিকেটার হিসাবে খেলতে সমস্যা হবে না? এক সাংবাদিকের প্রশ্নে উইলিয়ামসন বললেন, 'বিভিন্ন দলে বেশ কয়েক বছর ধরে নেতৃত্ব দিয়েছি। এমন ব্যাপার নয় যে, আমাকে নেতৃত্ব দিতেই হবে। যে দলেই খেলি না কেন, দলের হয়ে যতটা সম্ভব করার চেষ্টা করি। আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হই বা না হই। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে খেলতে মুখিয়ে রয়েছি। টেস্টে তো টিম সাউদির নেতৃত্বে খেলি।'

গুজরাতে তাঁর ওপেনিং পার্টনার হতে পারেন শুভমন গিল। উইলিয়ামসন বলছেন, 'ওর বছরটা অসাধারণ যাচ্ছে। স্পেশ্যাল ক্রিকেটার। আমাদের দলের বিরাট খেলোয়াড় আর ওর সঙ্গে এক দলে থাকতে পেরে ভাল লাগছে। আমি ওর বিরুদ্ধে খেলেছি আর জানি ও কী মানের ক্রিকেটার। ও দারুণ প্রতিদ্বন্দ্বী। যাদের নেতৃত্বে খেলছে, তাদের থেকে অনেক কিছু শিখবে। ক্রিকেটটা খুব ভাল বোঝে ও। ভবিষ্যতে ওকে নেতৃত্ব দিতেও দেখা যাবে।'

আইপিএলের আগে তাঁর কনুইয়ের চোট বেশ ভুগিয়েছে উইলিয়ামসনকে। তবে এখন তিনি অনেকটাই ফিট, জানিয়েছেন কিউয়ি তারকা। বলেছেন, 'আস্তে আস্তে উন্নতি হয়েছে। এখন অনেকটাই ভাল আছি। তবে এটা আমাকে খেলা বা ট্রেনিং থেকে আটকে রাখতে পারেনি। কনুইয়ের জন্য খেলা বা ট্রেনিংয়ে সমস্যা হচ্ছে না।'

আরও পড়ুন: কেকেআরের সবচেয়ে বড় শক্তি কী? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন নিউজিল্যান্ডের তারকা

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget