এক্সপ্লোর

IPL 2023: থামল না বৃষ্টি, হল না টস, আইপিএল ফাইনাল ম্যাচ পিছল আগামীকাল

IPL Final 2023, CSK vs GT: আইপিএলের ফাইনালে মুখোমুখি গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। কিন্তু বৃষ্টির জন্য রবিবার টস করাও সম্ভব হল না।

আমদাবাদ: না, কোনওভাবেই শুরু করা সম্ভব হল না। বৃষ্টিই কাল হল। রবিবার আইপিএল ফাইনালের দিন বৃষ্টির জন্য টস করাও সম্ভব হল না। এদিন গড়াল না এক বলও। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করার পর এদিনের খেলা পিছিয়ে দেওয়া হল সোমবার। আগামীকাল সন্ধে ৭.৩০ থেকেই শুরু হবে খেলা। যদি বৃষ্টি না হয়, তবে আগামীকাল এই ফাইনাল ম্য়াচ হবে।

আগেই ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। বিশেষ করে আমদাবাদে বিগত কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল বেশ ভালই। তাই আরও সেই সম্ভাবনাই জোরালো হচ্ছিল। কিন্তু তবুও এদিন আশা করা গিয়েছিল যে ম্য়াচ শুরু করা যাবে। খেলা শুরু হওয়ার কথা ৭.৩০। আর তার ৩০ মিনিট আগে টস হওয়ার কথা। কিন্তু টসের আগেই প্রবল বৃষ্টি শুরু হয়। তবুও আশা করা গিয়েছিল যে ৯.৩৫ এর মধ্যে যদি বৃষ্টি থেমে যায়, তবে নির্ধারিত ২০ ওভারেই খেলা হবে। কিন্তু বৃষ্টি সময় যত বাড়ে ততই বাড়তে থাকে। রাত ১২.২৬ এ ম্যাচ শুরু করা গেলেও পাঁচ ওভার প্রতি ইনিংস ম্যাচ করা হত। কিন্তু মাঠের পরিস্থিতি এতটাই খেলার অনুপযুক্ত গিয়েছিল যে আম্পায়াররা ২ অধিনায়কের সঙ্গে কথা বলে ম্য়াচ আগামীকাল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তেই সহমত পোষণ করেন। কারণ গ্রাউন্ডসম্য়ানদের পক্ষেও এক ঘণ্টার মধ্য়ে মাঠ ম্য়াচ আয়োজনের অনুকূল করা সম্ভব হত না। তাই সোমবারই ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আমদাবাদের আবহাওয়ার যা পূর্বাভাস তাতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি সোমবারও ম্যাচ আয়োজন করা কোনওভাবেই সম্ভব না হয়, তবে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করা হবে। লিগ পর্যায়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করেছিল হার্দিকের দল। তাই খেতাবও তাদেরই জুটবে।

ধোনি এরপর আর আইপিএলে খেলতে নামবেন কি না, সেটা সময়ই বলবে। তবে ফাইনালই আরেক সিএসকে তারকা আম্বাতি রায়াডুর (Ambati Rayudu) এই টুর্নামেন্টে শেষ ম্যাচ হতে চলেছে।

ফাইনালে মাঠে নামার আগে সিএসকের অভিজ্ঞ ব্যাটার নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের এই সিদ্ধান্তের কথা সকলকে জানান। তিনি লেখেন, 'সিএসকে এবং এমআই, দুই দারুণ দলের হয়ে ২০৪টি ম্যাচ, ১৪ মরসুম, ১১টি প্লে-অফ, ৮টি ফাইনাল খেলে পাঁচবার খেতাব জিতেছি। আশা করছি আজ রাতে ছয় নম্বরটা জিতব। এই গোটা সফরটাই দারুণ কেটেছে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের এই ফাইনালটাই আমার আইপিএল কেরিয়ারের শেষ ম্যাচ হবে। এই দুর্ধাষ টুর্নামেন্ট খেলাটা আমি সবসময়ই ভীষণ উপভোগ করেছি। সকলকে অনেক ধন্যবাদ। পিছিয়ে আসব না।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget