এক্সপ্লোর

আইপিএলের নিলামে কেরলের এই তরুণ ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের স্টাইলিস ব্যাটিংয়ের কথা কারুর অজানা নয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। এবার তাঁর নামের এক উঠতি তারকার উত্থান দেখছে ক্রিকেট মহল। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের হাত ধরে ভারতীয় ক্রিকেটে নিজস্ব পরিচয় গড়ে তোলার পর্বে রয়েছেন তিনি। আর এই আজহারউদ্দিন শৈল্পিক ব্যাটিং নয়, বরং বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য আলোচনার কেন্দ্রে রয়েছেন।

নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের স্টাইলিস ব্যাটিংয়ের কথা কারুর অজানা নয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। এবার তাঁর নামের এক উঠতি তারকার উত্থান দেখছে ক্রিকেট মহল। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের হাত ধরে ভারতীয় ক্রিকেটে নিজস্ব পরিচয় গড়ে তোলার পর্বে রয়েছেন তিনি। আর এই আজহারউদ্দিন শৈল্পিক ব্যাটিং নয়, বরং বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য আলোচনার কেন্দ্রে রয়েছেন। সামনেই আইপিএল ২০২১-র নিলাম। এই নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির নজর এই তরুণ ক্রিকেটারদের ওপর থাকবে বলেই মনে করা হচ্ছে। কেরলের হয়ে খেলতে নেমে ২৬ বছরের এই ব্যাটসম্যান আজহারউদ্দিন সদ্যসমাপ্ত মুস্তাক আলি ট্রফিতে বিধ্বংসী ইনিংস খেলেছেন। এই টি ২০ টুর্নামেন্টে ১৩৭ রানের অপরাজিত ইনিংস সহ মোট ২১৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টে তিনি হাঁকিয়েছেন ১৫ টি ওভার বাউন্ডারি ও ১৭ টি বাউন্ডারি। মুম্বইয়ের বিরুদ্ধে ৩৭ বলে সেঞ্চুরি করে ক্রিকেট মহলে আরও একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন তিনি। আজহারউদ্দিনের জন্ম ১৯৯৪-এর ২২ মার্চ, কেরলের থাকাঙ্গারায়। তাঁর এই নাম রেখেছিলেন তাঁর দাদা। তিনি ছিলেন আজহারউদ্দিনের অনুরাগী। এই কারণেই ছোট ভাইয়ের নাম ভারতীয় দলের প্রাক্তন স্টাইলিশ ব্যাটসম্যানের নামে রেখেছিলেন। যদিও তাঁর বাবা-মা অন্য কোনও নাম রাখতে চেয়েছিলেন। আজহারউদ্দিনের দাদার বিশ্বাস ছিল, তাঁর ভাইও ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের মতোই আক্রমণাত্মক ব্যাটিং করবেন। আর তাঁর সেই ভরসা বৃথা যায়নি। ২৬ বছর পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর স্বপ্ন অনেকটাই সফল করেছেন তাঁর ভাই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত ১৩ জানুয়ারি এলিট গ্রুপ-ই-র ম্যাচে মাত্র ২০ বলে অর্ধশতক ও ৩৭ বলে শতরান পূর্ণ করেন তিনি। সেইসঙ্গে কেরলের পক্ষে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দ্রুততম শতরানকারী ব্যাটসম্যান হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। সেইসঙ্গে এটিই ছিল দ্বিতীয় দ্রুততম শতরান। তাঁর এই বিধ্বংসী ব্যাটিং প্রশংসা আদায় করে নিয়েছি ভারতের প্রাক্তন আক্রমণাত্মক ওপেনার বীরেন্দ্র সহবাগেরও। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ঋষভ পন্থের দখলে। তিনি ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন। পন্থের পরেই রয়েছেন আজহারউদ্দিন। তাঁর ১৩৭ রান টি ২০ ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বাধিক ব্যক্তিগত রান। এক্ষেত্রে তিনি কেএল রাহুলকেও পিছনে ফেলেছেন। রাহুল ২০২০-র আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৩২ রান করেছিলেন। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে শ্রেয়স আয়ার।

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget