এক্সপ্লোর

IPL 2023: আজ আইপিএলের ফাইনালে কখন, কোথায় দেখবেন চেন্নাই বনাম গুজরাত দ্বৈরথ?

IPL 2023, GT vs CSK: চেন্নাইকে হারিয়ে দিয়েছিল হার্দিক পাণ্ড্য়র দল। কিন্তু ফাইনালের মঞ্চে সবার আগে পৌঁছেছিল ধোনির দল। আজ আরও একবার দুটো দল মুখোমুখি।

আমদাবাদ: আইপিএলের ফাইনালে আজ চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স মহারণ। এবারের টুর্নামেন্টে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই ২ দল। সেই ম্যাচে চেন্নাইকে হারিয়ে দিয়েছিল হার্দিক পাণ্ড্য়র দল। কিন্তু ফাইনালের মঞ্চে সবার আগে পৌঁছেছিল ধোনির দল। আজ আরও একবার দুটো দল মুখোমুখি।

কালকের ম্যাচ

আজ আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে

কােথায় হবে খেলা?

কখন দেখবেন খেলা?

আজ খেলাটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে টস হবে

কোথায় দেখবেন খেলা?

স্টার স্পোর্টসের যে কোনও চ্যানেলে আজকের গুজরাত বনাম সিএসকে ম্যাচটি দেখা যাবে

অনলাইনে দেখা যাবে খেলা?

অনলাইনে এই খেলা দেখা যাবে জিও সিনেমায়।

আইপিএলের সবথেকে শক্তিশালী বোলিং লাইনআপ রয়েছে গুজরাতের। অন্তত পরিসংখ্যান দেখলে তেমনটাই মনে হয়। গুজরাতের তিন তারকা বোলার মহম্মদ শামি (২৮ উইকেট), রশিদ খান (২৭ উইকেট) ও মোহিত শর্মা (২৪ উইকেট) রয়েছেন পার্পল ক্যাপ তালিকার প্রথম তিন স্থানে। নতুন বল হাতে মহম্মদ শামি গোটা মরসুম জুড়েই আগুন ঝরিয়েছেন। রশিদ খানের ভেল্কি যে কোনও ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম, আর মোহিত শর্মা যেন আবার নতুন করে নিজের দক্ষতা প্রমাণে মরিয়া। 

অপরদিকে, চেন্নাই সুপার কিংসের দুই তারকা ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে উভয়েই ছন্দে রয়েছেন। কনওয়ে যেখানে ৬২৫ রান করেছেন, সেখানে রুতুর সংগ্রহ ৫৬৪ রান। তাই তাঁদের বিরুদ্ধে শামি, মোহিতদের ব্যাট-বলের লড়াইটার দিকে নিঃসন্দেহে সকলেরই নজর থাকবে। নজর থাকবে দুই দলের দুই তারকা অধিনায়কের দিকেও। মহেন্দ্র সিংহ ধোনি বরাবরই পূর্ব নির্ধারিত পরিকল্পনা নয়, নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রেখে সিদ্ধান্ত নেন ম্যাচের পরিস্থিতি দেখে। গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য বরাবরই ধোনিকে নিজের আইডল বলে এসেছেন। তাঁর অধিনায়কত্বেও অনেকেও ধোনির বুদ্ধিমত্তার পরিচয় পান। তাই তারকা অধিনায়কের মগজাস্ত্রের লড়াইয়ে কে জয়লাভ করেন, তার দিকে নজর থাকবেই।

সবশেষে যার কথা না বললেই নয়, তিনি হলেন শুভমন গিল। গত চার আইপিএল ম্যাচে তিনটি শতরান হাঁকানো শুভমন স্বপ্নের ফর্মে রয়েছেন। তাঁর বিরুদ্ধে সিএসকের মাথিশা পাথিরানা, দীপক চাহাররা কেমন বোলিং করেন, তার ওপর ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে। শুভমনকে রোখার জন্য 'ক্যাপ্টেন কুল' কী পরিকল্পনা করেন, সেটাই দেখার বিষয়। আমদাবাদ ব্যাটিং সহায়ক পিচ এবং ছোট দৈঘ্যের মাঠে গোটা মরসুম জুড়েই প্রচুর রান উঠেছে। ফাইনালেও তেমনটাই হওয়ার সম্ভাবনা প্রবল। দুই দলের দুর্বলতা বলতে তেমন কিছু নেই, বরং চারিত্রিক দিক থেকে অনেকাংশে গুজরাত ও সিএসকের মিলই রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget