এক্সপ্লোর

আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালসের হয়ে গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার

১৩ বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে আইপিএলের ফাইনালে প্রথমবার খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। ফাইনালে তাদের টক্কর চারবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ফাইনালের আগে ধারে-ভারে মুম্বই ইন্ডিয়ান্স অনেকটাই এগিয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দুবাই: ১৩ বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে আইপিএলের ফাইনালে প্রথমবার খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। ফাইনালে তাদের টক্কর চারবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ফাইনালের আগে ধারে-ভারে মুম্বই ইন্ডিয়ান্স অনেকটাই এগিয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু ফাইনালে দিল্লি দলে এমন এক তুরুপের তাস রয়েছেন, যিনি প্রথমবার ট্রফি এনে দিতে পারেন। তিনি হলেন দিল্লির অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস। ফাইনালে গেম চেঞ্চার হয়ে উঠতে পারেন তিনি। চলতি আইপিএলে দুরন্তে ছন্দে রয়েছেন স্টোয়নিস। কোয়ালিফায়ার ২ তে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে আক্রমণাত্মক ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে ওঠেন তিনি। মূলত তাঁর অলরাউন্ড পারফরম্যান্স দলকে প্রথমবার ফাইনালে পৌঁছে দিতে সাহায্য করে। ব্যাট হাতে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন তিনি। কোয়ালিফায়ার ২ তে ম্যাচ একটা সময় সানরাইজার্সের দিকেই ঝুঁকে পড়েছিল। ওই সময় কেন উইলিয়ামসন দলকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই অফ কাটারে উইলিয়ামসনকে আউট করে ম্যাচের রং বদলে দেন তিনি। আউট হওয়ার আগে কিউয়ি অধিনায়ক ৪৪ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। তাঁকে আউট করার আগে স্টোয়নিস একই ধরনের বলে মণীশ পান্ডেকে তুলে নিয়েছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের দলে কায়রন পোলার্ড, হার্দিক পান্ড্য ও ক্রুণাল পান্ড্যর মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা রয়েছেন। স্টোয়নিসের স্লোয়ার ও বৈচিত্র্যময় বোলিং ফাইনালে দিল্লির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। স্টোয়নিস বলেছেন, আমি দেখতে চেয়েছিলাম গ্রিপ পদলে উইকেট নিতে পারি , না ওয়াইড ইয়র্কার ও স্লোয়ারে রণকৌশল বদলেছি। এ ধরনের বোলিং সবসময়ই কঠিন। মাঠে নেমে কোচ ও অধিনায়কের পরামর্শ অনুসারে বিভিন্ন ব্যাটসম্যানের জন্য ভিন্ন ভিন্ন রণকৌশল গ্রহণ করি। চলতি সিজনে স্টোয়নিস এখনও পর্যন্ত ৩৫২ রানের সঙ্গে ১২ উইকেটও নিয়েছেন।

সেরা শিরোনাম

Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget