এক্সপ্লোর

আইপিএল ২০২০: গভর্নিং কাউন্সিলের বৈঠক বিভিন্ন বিষয়ে আলোচনা, কমতে পারে টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা

করোনাভাইরাস জনিত পরিস্থিতি কারণে ত্রয়োদশ আইপিএল নির্ধারিত ২৯ মার্চের বদলে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গিয়েছে। এরপর আইপিএলে ম্যাচের সংখ্যা কম করার বিষয়টিও বিবেচনা করে দেখছে বিসিসিআই।

মুম্বই: করোনাভাইরাস জনিত পরিস্থিতি কারণে ত্রয়োদশ আইপিএল নির্ধারিত ২৯ মার্চের বদলে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গিয়েছে। এরপর আইপিএলে ম্যাচের সংখ্যা কম করার বিষয়টিও বিবেচনা করে দেখছে বিসিসিআই। শনিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিসিসিআই আইপিএলের দলগুলির মালিকদের সঙ্গে ম্যাচের সংখ্যা ছাঁটাই নিয়ে আলোচনা করেছে বলে জানা গিয়েছে। এর আগে শুক্রবার বোর্ড আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেয়। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের বাকি দুটি ম্যাচও বাতিল করে। বৈঠকের পর বোর্ড সূত্রে জানানো হয়েছে, দলগুলির মালিক ও বোর্ডের বৈঠকে ছয় থেকে সাতটি বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা হ্রাসের বিষয়টিও ছিল। ভারতে করোনাভাইরাস সংক্রমনে এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। ৮০ জনের বেশি ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকার ভিড়ি এড়াতে ক্রীড়া প্রতিযোগিতায় দর্শকদের আসা বন্ধ করার নির্দেশ দেয়। সূত্রের খবর, বৈঠকে টুর্নামেন্ট বিদেশে আয়োজনের ব্যাপারে কোনও আলোচনা হয়নি। কিংস ইলেভেন পঞ্জাবের সহ মালিক নেস ওয়াডিয়া বলেছেন, বোর্ড, আইপিএল ও সম্প্রচারক সংস্থা আর্থিক লোকসানের বিষয়টি নিয়ে ভাবছে না। বিসিসিআইয়ের সমস্যা বাড়িয়েছে দিল্লি ও মহারাষ্ট্র সরকার। দিল্লি সরকার রাজধানীতে আইপিএলের ম্যাচের আয়োজন নিষিদ্ধ করে। মহারাষ্ট্র সরকার আইপিএলের টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশ দেয়। কর্ণাটক সরকারও আইপিএলের ম্যাচ নিষিদ্ধ করার কথা ভাবছে। এ সবের পরিপ্রেক্ষিতে এবারের মরশুমের খেলা দর্শকশূন্য মাঠে আয়োজন করা হতে পারে। গর্ভনিং কাউন্সিলের বৈঠরকের পর বিসিসিআই এবং আইপিএলের দলগুলির মালিকরা বলেছেন, সমর্থক, খেলোয়াড় ও কর্মীদের স্বাস্থ্যই অগ্রাধিকারের বিষয়। জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে বোর্ড নতুন মরশুমে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে। নতুন মরশুমে বিসিসিআইয়ের আগামী পদক্ষেপ পরিস্থিতির ওপর নির্ভর করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
FIFA World Cup 2026: ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Pep Guardiola: ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget