এক্সপ্লোর

আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হেড কোচ কুম্বলে

৪৮ বছর বয়সি কুম্বলে এই নিয়ে তৃতীয়বার কোনও আইপিএলের টিমের সঙ্গে যুক্ত হবেন। এর আগে সঞ্জয় বাঙ্গার (২০১৪-২০১৬), বীরেন্দ্র সহবাগ (২০১৭), ব্র্যাড হজ (২০১৮) ও মাইক হেসন (২০১৯) পঞ্জাবের দলটির প্রধান কোচ পদে ছিলেন।

নয়াদিল্লি: কিংস ইলেভেন পঞ্জাবের হেড কোচ নিযু্ক্ত হলেন অনিল কুম্বলে। আইপিএলের আগামী সিজনে তিনি ওই দলের প্রশিক্ষণের ভার নিচ্ছেন। একটি সূত্রের খবর, ক্রিকেট সংক্রান্ত যাবতীয় বিষয়ের দায়িত্ব কুম্বলেকে দেওয়া হয়েছে। তিনি ১৯ অক্টোবর নিজের পরিকল্পনা পেশ করবেন টিম ম্যানেজমেন্টের সামনে। কিংস ইলেভেন পঞ্জাবের সহকারী মালিক মোহিত বর্মন জানিয়েছেন, ওইদিনই টিমে আর অশ্বিনের ভবিষ্যতের ব্যাপারেও সিদ্ধান্ত নেবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। ২০১৬ থেকে ২০১৭-র মধ্যে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কিছুদিনের হেড কোচের দায়িত্ব পালন করেছেন এই প্রাক্তন অলরাউন্ডার। বর্তমান আইপিএলে তিনিই হবেন একমাত্র ভারতীয় কোচ। ৪৮ বছর বয়সি কুম্বলে এই নিয়ে তৃতীয়বার কোনও আইপিএলের টিমের সঙ্গে যুক্ত হবেন। ২০০৮–এ তিনি প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ক্রিকেটার, পরে ক্যাপ্টেন হিসাবে ছিলেন। ২০১৩-য় মুম্বই ইন্ডিয়ান্সে মেন্টর হিসাবে যোগ দেন তিনি, ২০১৫-য় ইস্তফা দেন। তারপরই তিনি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ নিযুক্ত হন। যদিও শেষ পর্যন্ত ২০১৭-য় তাঁকে সরে যেতে হয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মতপার্থক্য, বিষিয়ে ওঠা সম্পর্কের জেরে। দুজনের সম্পর্কে সেবার মেরামত করা যায়নি কোনওভাবেই। এর আগে সঞ্জয় বাঙ্গার (২০১৪-২০১৬), বীরেন্দ্র সহবাগ (২০১৭), ব্র্যাড হজ (২০১৮) ও মাইক হেসন (২০১৯) পঞ্জাবের দলটির প্রধান কোচ পদে ছিলেন। ২০১৫, ২০১৬য় মোটামুটি ফল করে তারা। শেষ তিনটি আইপিএল সংস্করণে তারা যথাক্রমে পঞ্চম, সপ্তম ও ষষ্ঠ স্থানে ছিল তারা। ২০০৮ –এ তারা সেমিফাইনালে উঠেছিল, ২০১৪-য় ফাইনালে তারা হারে কলকাতা নাইট রাইডার্সের কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget