এক্সপ্লোর

IPL 2023: ইডেনে ফিরছে আইপিএল, কে সর্বোচ্চ রান করেছেন? সেরা বোলিংয়ের কৃতিত্ব কার? এক নজরে পরিসংখ্যান

Eden Gardens: ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্ত ৭৮টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে।

কলকাতা: আজ আইপিএলে (IPL 2023) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চার বছর পর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রত্যাবর্তন ঘটাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR vs RCB)। একদিকে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, অপরদিকে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, দুুই দলেই তারকাদের ছড়াছড়ি। মোটের ওপর এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন সমর্থকরা। সেই ম্যাচ শুরু হওয়ার আগে এক নজরে আইপিএলে ইডেনের রেকর্ডসমূহ দেখে নেওয়া যাক।

ইডেনে এখনও পর্যন্ত ৭৮টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে। ম্যাচগুলিতে কিন্তু রান তাড়া করেই বেশিরভাগ দল ম্যাচ জিতেছে। ক্রিকেটের 'নন্দন কাননে' প্রথমে ব্যাট করা দল ৩১টি ম্যাচ জিতেছে এবং রান তাড়া করা দল ৪৭টি ম্যাচ জিতেছে। কেকেআর ইডেনে মোট ৭৪টি ম্যাচ খেলে ৪৫টি ম্যাচ জিতেছে এবং ২৯টি হেরেছে। অপরদিকে, আরসিবি ১১টি ম্যাচ খেলে ইডেনে পাঁচটিতে জয় পেয়েছে।

একদা স্পিনারদের স্বপ্নের ময়দান ছিল ইডেন। আইপিএলে এই মাঠেই স্পিনাররা সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন। তাঁদের বিরুদ্ধে ৭.৫ ইকোনমিতে রান তুলেছে ব্যাটাররা। অপরদিকে, ফাস্ট বোলারদের বিরুদ্ধে ৮-র ইকোনমিতে ব্যাটাররা রান তুলেছেন। তাঁদের গড় স্পিনারদের থেকে খানিকটা বেশি। ফাস্ট বোলারদের ইডেনে বোলিং গড় ৩১.৬, সেখানে স্পিনারদের গড় ২৭.৩। এই মাঠে প্রথম ইনিংসে দলগুলি ১৬১.১ রান গড়ে করেছে। অপরদিকে, পাওয়ার প্লের গড় স্কোর ৪৬.৬। ডেথ ওভারে সেখানে ৪৮.৬ গড়ে রান তুলেছে দলগুলি।

ইডেনে সর্বাধিক রানের ইনিংস:

গত মরসুমের এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রজত পাতিদারের ১১২ রানই ইডেনে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান 

ইডেনে সেরা বোলিং:

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০১২ সালে সুনীল নারাইনের ১৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেওয়াটাই এখনও পর্যন্ত ইডেনে কোনও বোলারের সেরা পারফরম্যান্স।

দলগত সর্বাধিক স্কোর:

কেকেআর ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুই উইকেটের বিনিময়ে ২৩২ রান করেছিল, সেটাই কোনও দলের ইডেনে এক ইনিংসে করা সর্বোচ্চ রান।

দলগত সর্বনিম্ন স্কোর:

বছর ছ'য়েক আগে আজকের প্রতিপক্ষ আরসিবিকেই ৪৯ রানে অল আউট করেছিল কেকেআর। এটাই কোনও দলের ইডেনে করা সর্বনিম্ন স্কোর।

আরও পড়ুন: ৪ বছর পর ইডেনে নামছেন রাসেলরা, কেকেআর বনাম আরসিবির ম্যাচটি কোথায় দেখবেন?

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget