এক্সপ্লোর

বিশ্বকাপে যাঁরা দেশের হয়ে খেলবেন, আইপিএলে তাঁদের লাভ হবে, মনে করেন লক্ষ্মণ, করলেন ঋদ্ধিমানের প্রশংসা

কলকাতা: যাঁরা বিশ্বকাপে এ দেশের প্রতিনিধিত্ব করবেন তাঁদের পক্ষে আইপিএল অভিশাপ তো নয়ই, বরং যথেষ্ট সুবিধেজনক। মনে করেন প্রাক্তন ব্যাটসম্যান ভি ভি এস লক্ষ্মণ। আইপিএলে যোগদানের ফলে বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ওপর অত্যাবশ্যক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে না বলে বিশ্বাস করেন তিনি। লক্ষ্ণণ বলেছেন, ভারতীয় ক্রিকেটাররা সকলে পেশাদার, আইপিএলের মত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে খেললে বিশ্বকাপের আগে ঠিকমত ছন্দ পাবেন তাঁরা। কিন্তু সে জন্য তাঁদের যথেষ্ট কাণ্ডজ্ঞান ও বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি কারণ আইপিএল দীর্ঘদিন ধরে চলে, খেলার জন্য বহু জায়গা ঘুরতে হয়। তাঁর কথায়, সকলেই চান ভারতীয় দল বিশ্বকাপ জিতুক। আইপিএল তাই ভারতীয় খেলোয়াড়দের পক্ষে আশীর্বাদ হতে পারে, বিশ্বকাপের আগেই সেরা ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন তাঁরা। লক্ষ্ণণ এখন সানরাইজার্স হায়দরাবাদের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি জানিয়েছেন, ডেভিড ওয়ার্নারকে দলে ফিরে পেয়ে তাঁর ছেলেরা অত্যন্ত উত্তেজিত। গত বছর দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বল বিকৃতি সংক্রান্ত অভিযোগে ওয়ার্নার ও স্টিভ স্মিথকে ১ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। ডান কাঁধে চোটের কারণে দীর্ঘদিন বাইরে থাকার পর দলে ফিরছেন ঋদ্ধিমান সাহাও। ডান কাঁধে অস্ত্রোপচার হয়েছে তাঁর। লক্ষ্মণ বলেছেন, ঋদ্ধিমানকে দলে পেয়ে তাঁরা অত্যন্ত খুশি, ফিটনেসের ওপর অত্যন্ত পরিশ্রম করেছেন তিনি। প্র্যাকটিস ম্যাচে ভাল ফর্ম দেখিয়েছেন। বিশেষ করে গত আইপিএলে ভাঙা বুড়ো আঙুল নিয়ে তিনি যেভাবে খেলেন তাতে লক্ষ্মণ মুগ্ধ। তাঁর কেরিয়ারে দেখা সেরা কমিটেড খেলোয়াড়দের মধ্যে ঋদ্ধিমান অন্যতম বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?

ভিডিও

TMC News :চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন?আজই কি বিদ্রোহী শিবিরে কেষ্ট?
Purulia Shellac Industry GI Tag : মানভূমে 'নতুন ভোর', লাক্ষা শিল্প পেল GI স্বীকৃতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget