এক্সপ্লোর

MS Dhoni: DC ম্যাচের পরে ধোনির অবসর জল্পনায় চারিদিকে শোরগোল, নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন মাহি নিজেই

IPL 2025: দিল্লি ম্যাচে ধোনির বাবা-মাকে মাঠে দেখতে পাওয়ার পরেই চারিদিকে তাঁর অবসর জল্পনা শোনা যায়।

চেন্নাই: তাঁর বয়স ৪৩-র গণ্ডি পার করেছে। সাম্প্রতিক সময়ে বারংবার চোট সমস্যাতেও ভুগেছেন তিনি। উপরন্তু, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে এক অভাবনীয় দৃশ্য় দেখতে পাওয়া যাওয়ার পরেই মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) অবসর নিয়ে জোর জল্পনা শোনা যায়। ধোনি কি সত্যি অবসর নিচ্ছেন? মাহি নিজেই এক পডকাস্টে নিজের আইপিএল অবসর নিয়ে মুখ খুলেছেন। 

শনিবার আইপিএলের ম্য়াচে (IPL 2025) ঘটনাটা ঠিক কী ঘটে, যে কারণে ধোনির অবসর নিয়ে জল্পনা ঘণীভূত হয়? পান সিংহ এবং দেবীকা দেবী, মাহির বাবা ও মা, দুইজনেই গতকাল দিল্লির বিরুদ্ধে ম্যাচ দেখতে চিপকে উপস্থিত ছিলেন। এই দৃশ্য সচরাচর দেখা যায় না বললেও কম বলা হবে। খুব ভুল না হলে এই প্রথমবার সিএসকের জার্সিতে ধোনির আইপিএল ম্যাচ দেখতে মাঠে জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন মাহির বাবা মা। ৪৩ বছর বয়সি কিংবদন্তির স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা তো মাঠে ছিলেনই। তবে তাঁদের প্রায়শই ধোনির হয়ে গলা ফাটাতে দেখা যায়। এ দৃশ্য নতুন নয়। কিন্তু মাহির বাবা মাকে মাঠে উপস্থিত দেখেই তাঁর অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। কিন্তু মাহির সাম্প্রতিক মন্তব্যে তাঁর অনুরাগীরা কিন্তু আশ্বস্তই হবেন।

ধোনিকে বলতে শোনা যায় যে তাঁর শরীর যতদিন দেবে, তিনি ততদিনই খেলবেন এবং আগেভাগে বেশি দূরের কথা তিনি ভাবতে চাইছেন না, বরং এক এক বছর করেই এগোতে চান। আইপিএলের রেকর্ড খেতাবজয়ী অধিনায়ক বলেন, 'না এখনই সময়টা আসেনি। আমি তো আইপিএলে এখনও খেলছি। জিনিসপত্র খুব সহজ সরল রাখতেই আমি পছন্দ করি। আমি এক এক বছর করে এগোচ্ছি। আমি এখন ৪৩। আইপিএল শেষ হতে হতে ৪৪ বছর হয়ে যাবে। তো তারপর আমার সামনে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য আরও ১০ মাস সময় থাকবে। তবে সিদ্ধান্তটা আমি নেব না। সিদ্ধান্তটা নেবে আমার শরীর। তাই এক এক বছর ধরে এগোচ্ছি। দেখা যাক কী হয়।'

আরসিবির বিরুদ্ধে নয় নম্বরে ব্যাট করা নিয়ে রীতিমতো চারিদিকে শোরগোল পড়ে গিয়েছিল। গতকাল তিনি অপরাজিত থাকলেও, দিল্লির বিরুদ্ধে সিএসকে জয়ের আশেপাশেও পৌঁছতে পারেনি। ফলে ধোনির দিকে ধেয়ে আসে সমালোচনা। বহুদিন ধরে হাঁটুর সমস্যাতেও ভুগছেন মাহি, করা হয়েছে অস্ত্রোপ্রচার। সেই কারণেই তাঁর শরীর নিয়ে উদ্বেগ রয়েইছে। তবে এ মরশুমের মাঝে যে তাঁর অবসরের সম্ভাবনা নেই, তা কিন্তু ধোনির এই মন্তব্যই কার্যত নিশ্চিত করে দিচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget