এক্সপ্লোর

CSK Training: শুক্রবার থেকেই অনুশীলনে নামতে চলেছে সিএসকে, উপস্থিত থাকবেন ধোনিও?

IPL 2023: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৩-র প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে সিএসকে।

নয়াদিল্লি: আইপিএল ২০২৩ (IPL 2023) শুরু হতে এখনও খানিকটা সময় হাতে রয়েছে। চলতি মাসের একেবারে শেষে ৩১ তারিখ শুরু হতে চলেছে এ বারের আইপিএল। প্রতি বছরই মোটামুটি সর্বপ্রথম প্রাক মরসুম অনুশীলন শুরু করে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ফ্রাঞ্চাইজি। এ বছরও টুর্নামেন্ট শুরুর বেশ খানিকটা আগেই নিজেদের প্রস্তুতি শিবির শুরু করে দিচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন ফ্রাঞ্চাইজি।

শুরু প্রস্তুতি

চার বারের আইপিএল চ্যাম্পিয়নরা, আজ ৩ মার্চ, শুক্রবার থেকেই নিজেদের অনুশীলন শুর করতে চলেছে। সিএসকের সিইও কাশী বিশ্বনাথন পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 'সিএসকে কাল (শুক্রবার) থেকে অনুশীলন শুরু করতে চলেছে। ধোনিও কালই চলে আসছেন। দলের ভারতীয় সদস্যরা আপাতত অনুশীলনে অংশগ্রহণ করবেন।' অজিঙ্ক রাহানে এবং আম্বাতি রায়াডুর মতো অভিজ্ঞ ভারতীয় তারকারাও এই অনুশীলন  শিবিরে শুক্রবার থেকেই অংশ নেবেন।

তবে অধিনায়ক ধোনি কিন্তু বেশ আগেভাগেই নিজের অনুশীলন শুরু করে দিয়েছেন। তিনি আপাতত আইপিএল বাদে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না। সেই কারণেই ম্যাচ ফিটনেস ফিরে পেতে বেশ আগেই নেটে নেমে পড়েছেন ধোনি। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেটে ধোনির ব্যাটিং করার ভিডিও কিন্তু হালে প্রায়শই ভাইরাল হয়েছে। শুরুতে তিনি কেবল স্পিন বোলারদের বিরুদ্ধে নেটে অনুশীলন করছিলেন বটে, তবে ফ্রাঞ্চাইজির অনুশীলন শিবির হলে তিনি ফাস্ট বোলারদের বিরুদ্ধেও অনুশীলন শুরু করবেন বলেই আশা করা যায়।

প্রথম ম্যাচেই সিএসকে 

সিএসকে এ বারের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৩-র প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে সিএসকে। গত বছর লিগ তালিকায় নবম স্থানে শেষ করেছিল হলুদ বিগ্রেড। এবার তাই ধোনির নেতৃত্বে নিজেদের ভাগ্য বদলে ফেলার লক্ষ্যে বদ্ধপরিকর হয়ে মাঠে নামবেন সিএসকে তারকারা। প্রসঙ্গত, সিএসকে কিন্তু এবার প্রথম নয়, এর আগেই কলকাতা নাইট রাইডার্সেরও একাধিক সদস্য ফ্রাঞ্চাইজির ট্রেনিং অনুশীলন শুরু করেছেন। হালে বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহদের নেটে ব্যাটিং করার ছবি এবং ভিডিও কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় ছাড়াও হয়েছে। কেকেআর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে।IP

আরও পড়ুন: লং জাম্পে নয়া জাতীয় রেকর্ড গড়লেন জেসিন আলড্রিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget