এক্সপ্লোর

IPL 2023: ফের আইপিএল দলের নেতৃত্বে ওয়ার্নার, পন্থের অনুপস্থিতিতে ক্যাপিটালসের অধিনায়ক হলেন অজি তারকা

Delhi Capitals: ওয়ার্নারের পাশাপাশি সহ-অধিনায়ক হিসাবে অক্ষর পটেলের নাম ঘোষণা করা হল। 

নয়াদিল্লি: আহত ঋষভ পন্থ এবারের আইপিএল (IPL 2023) থেকে ছিটকে গিয়েছেন। তাঁর বদলে ডেভিড ওয়ার্নারই (David Warner) যে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) নেতা হচ্ছেন, তা দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন। এবার সেই খবরে সিলমোহর পড়ল। সরকারিভাবে দিল্লি ক্যাপিটালসের তরফে আসন্ন মরসুমের জন্য ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক ঘোষণা করা হল। সহ-অধিনায়কত্ব করতে দেখা যাবে অক্ষর পটেলকে। 

 

 

আইপিএল জয় ও বিতর্ক

অধিনায়ক নির্বাচিত হওয়ার পর অজি তারকা বলেন, 'দিল্লি ক্যাপিটালস অধিনায়ক হিসাবে ঋষভ দারুণ কাজ করেছে। আমরা সকলেই ওকে মিস করব। আমার ওপর আস্থা রাখার জন্য দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। এই ফ্রাঞ্চাইজিটা বরাবরই আমার কাছে খুবই স্পেশাল এবং এত প্রতিভাবান এক দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি ভীষণ উৎসাহিত। সকলের সঙ্গে দেখা করে মাঠে নামার তর সইছে না আর।'

প্রসঙ্গত, ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল জিতেছিল। তবে ২০২০ সালের আইপিএলে খারাপ ফর্মের জেরে তাঁকে দলের অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলা হয়। প্রবল বিতর্কের মাঝে শেষ হয় তাঁর সানরাইজার্স সফর। গত বারের আইপিএল মেগা নিলামেই আবার দিল্লিতে যোগ দেন তিনি। এই ফ্রাঞ্চাইজির সঙ্গেই নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন ওয়ার্নার। বিতর্ককে পিছনে ফেলে আসন্ন আইপিএলে ফের একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন অধিনায়ক ওয়ার্নার।

আরসিবির ধাক্কা

আইপিএল শুরু হওয়ার মাত্র ২ সপ্তাহ আগে বিরাট ধাক্কা খেল বিরাট কোহলিদের শিবির। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) তারকা ক্রিকেটার উইল জ্যাকস (Will Jacks)। ডিসেম্বর মাসের মিনি অকশনে ৩ কোটি ২০ লক্ষ টাকায় জ্যাকসকে দলে নিয়েছিল আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে দলের মিডল অর্ডারকে ভরসা দেবেন বিগহিটার জ্যাকস, এই ছিল আরসিবি টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা।

মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ইংল্যান্ডের জেতা ম্যাচে ফিল্ডিং করার সময় পেশিতে চোট লেগেছিল জ্যাকসের। তারপর তাঁর চোটের জায়গার স্ক্যান করানো হয়। নেওয়া হয় বিশেষজ্ঞদের পরামর্শ। তারপরই আইপিএলের বাইরে থাকার সিদ্ধান্ত নেন জ্যাকস।

আরও পড়ুন: বিরাটের পেপ টকেই কি অবশেষে জয়ের মুখ দেখলেন স্মৃতিরা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget