এক্সপ্লোর

Heinrich Klaasen: আইপিএলে দুরন্ত ছন্দে, আন্তর্জাতিক ক্রিকেটে কি প্রত্যাবর্তন করছেন ক্লাসেন?

IPL 2026: যদিও ক্লাসেন কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভানা নাকচ করে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে ২২ গজে ক্রিকেটার হিসেবে ফেরার কোনও সম্ভানা নেই।

হায়দরাবাদ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসর নিয়েছিলেন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ধারাবাহিকভাবে রান করছেন। এখনও পর্যন্ত ৯ ম্যাচে মোট ৪১৪ রান করে ফেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩০ বলে ঝোড়াে ৬৫ ইনিংসও রয়েছে। ধারাবাহিক রান করার যে ছন্দ ধরে রেখেছেন প্রোটিয়া তারকা, তাতে ফের কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দেখা যাবে কি না ক্লাসেনকে, তা নিয়েই প্রশ্ন উঠছে।

গত বছর জুন মাসে আচমকা অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে ক্লাসেন। এই পরিস্থিতিতে প্রাক্তন ইংরেজ তারকা কেভিন পিটারসেন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, 'দক্ষিণ আফ্রিকা কখনও ক্রিকেট বিশ্বকাপ জেতেনি! দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হেনরিখ ক্লাসেনকে একটি ফোন করা উচিত, তাঁকে জিজ্ঞেস করার জন্য যে সে কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে আগ্রহী? আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাঁরা প্রথমবার নিজেরা ট্রফি জয়ের বিষয়ে যদি আশাবাদী হতে চায়, তাহলে ক্লাসেনকে ফেরানো উচিৎ।'

যদিও ক্লাসেন কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভানা নাকচ করে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে ২২ গজে ক্রিকেটার হিসেবে ফেরার কোনও সম্ভানা নেই।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচে হেনরিখ ক্লাসেন ও নীতীশ রেড্ডি দুজনে মিলে দুর্দান্ত পার্টনারশিপ গড়েছিলেন। তবে চলতি টুর্নামেন্টে আগেও একাধিকবার মুশকিল পরিস্থিতিতে সানরাইজার্সের বৈতরণী পার করেছেন হেনরিখ ক্লাসেন ও নীতীশ কুমার রেড্ডি। এবারও তাই হল। দুইজনে ফের একবার এক গুরুত্বপূর্ণ অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। বোল্টের বলে ২১ রানে নীতীশ সাজঘরে ফিরলেও, ততক্ষণে সানরাইজার্স দু'শো রানের গণ্ডি পার করে ফেলেছে। ২২ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন ক্লাসেন। দেখতে দেখতেই তিনি ম্য়াচে সানরাইজার্সের জয়ও সুনিশ্চিত করে ফেলেন। প্রোটিয়া তারকাকে সঙ্গ দেন সলিল আরোরা। ১০ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। পরিণাম, রান তাড়া করে আইপিএল ইতিহাসের চতুর্থ সবথেকে বড় জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget