এক্সপ্লোর

IPL 2025: পঞ্জাব ম্য়াচ হেরেই ক্ষেপে গেলেন ঋষভ, দলের তারকা বাঁহাতি প্লেয়ারই কি নিশানায়?

Rishabh Pant: লখনউ ১১ ম্য়াচে ঝুলিতে ১০ পয়েন্ট পুরে নিয়েছে। বাকি তিন ম্য়াচে জিতলেও তাঁদের প্লে অফের সম্ভাবনা খুবই ক্ষীণ। তার অন্য়তম কারণ রান রেট। লখনউয়ের রান রেট এই মুহূর্তে -০.৪৭।

লখনউ: পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচেও হার। প্লে অফের দৌড়ে টিকে থাকলেও লড়াইটা পঞ্জাব কিংসের জন্য আরও কঠিন হচ্ছে। কারণ পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তারা সাত নম্বরে রয়েছে। বাদবাকি তিনটি ম্য়াচেই জয় ছাড়া আর কোনও সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে পঞ্জাব ম্য়াচের পর দলের ফিল্ডিংকেই দুষলেন ঋষভ পন্থ। বিশেষ করে লখনউ অধিনায়কের নিশানায় এই মরশুমে দলের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার নিকোলাস পুরাণ। ম্য়াচে একটি ক্যাচ মিস করা ছাড়াও রানও পাননি ক্যারিবিয়ান তারকা।

পঞ্জাবের বিরুদ্ধে ৩৭ রানে রবিবার ম্য়াচ হেরে যায় লখনউ। প্রথমে ব্যাটিং করতে নেমে ২৩৬ রান বোর্ডে তুলে নিয়েছিল পঞ্জাব কিংস। যার নেপথ্যে ছিল প্রভসিমরন সিংহের ৯১ রানের ঝোড়ো ইনিংস। কিন্তু ব্যক্তিগত ২৪ রানের মাথায় একবার তাঁর ক্যাচ ফেলেছিলেন নিকোলাস পুরাণ। এরপরই ৪৮ বলে ঝোড়ো ৯১ রানের ইনিংস উপহার দেন প্রভসিমরন। পন্থ বলছেন, ''ম্য়াচে আমরা সঠিক পথেই এগোচ্ছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে যদি ক্যাচ ছাড়া হয়। তবে তার খেসারত তো দিতেই হবে। আমাদেরও ম্য়াচে সেই খেসারত দিতে হল। ক্যাচ মিস করলে তা ভীষণভাবে আঘাত দেয়। এছাড়া বোলাররাও লাইন লেংথ ঠিক রাখতে পারেনি। তবে এগুলো খেলার অঙ্গ। কিছু করার নেই।''

পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে লখনউয়ের টপ অর্ডারে মিচেল মার্শ, এইডেন মারক্রাম ও নিকােলাস পুরাণ কেউই রান পাননি। সেই প্রসঙ্গ টেনে পন্থ বলেন, ''প্রতি ম্য়াচেই আপনার দলের টপ অর্ডার পারফর্ম করবে, এমনটা আশা করা একদমই উচিৎ নয়। আমাদের বাকিদেরও দায়িত্ব নিতে হত। খেলাটা টেনে নিয়ে যেতে হত শেষ পর্যন্ত। কিন্তু তা পারিনি আমরা। অনেক রান তুলে নিয়েছিল পঞ্জাব বোর্ডে। যা চাপ তৈরি করেছে আমাদে্র ব্যাটারদের ওপরও।''

লখনউ ১১ ম্য়াচে ঝুলিতে ১০ পয়েন্ট পুরে নিয়েছে। বাকি তিন ম্য়াচে জিতলেও তাঁদের প্লে অফের সম্ভাবনা খুবই ক্ষীণ। তার অন্য়তম কারণ রান রেট। লখনউয়ের রান রেট এই মুহূর্তে -০.৪৭। অর্থাৎ তিনটি ম্য়াচ থেকে ছয় পয়েন্ট তুলে মোট ১৬ পয়েন্টে শেষ করলেও রান রেটে হয়ত অন্য় দল টেক্কা দিয়ে দেবে পন্থ বাহিনীকে। তবুও লখনউ অধিনায়ক আশা ছাড়তে নারাজ। 

আরও পড়ুন: দায়িত্ব খোয়াতে পারেন বুমরা, ইংল্যান্ড সফরের আগেই বড় সিদ্ধান্তের পথে আগরকরের কমিটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget