এক্সপ্লোর

CSK vs KKR: চূড়ান্ত হতাশ ধোনি, কেকেআর ম্য়াচ হারের পর কী বলছেন?

IPL 2025: শুক্রবার কেকেআরের বিরুদ্ধে সিএসকে ম্য়াচে ফের নেতৃত্বের ব্যাটন তুলে নিয়েছিলেন ধোনি। এই মরশুমে সিএসকের বাকি ম্যাচগুলোতেই তাঁকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে।

চেন্নাই: টানা পাঁচ ম্য়াচে হার। কী হল চেন্নাই সুপার কিংসের? এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল সিএসকে। ব্যাস, এরপর থেকেই একের পর এক ম্য়াচ হেরেই চলেছে পাঁচবারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলটি। তার মধ্যে রুতুরাজ গায়কোয়াড চোটের জন্য টুর্না্মেন্ট থেকে ছিটকে গিয়েছেন। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে সিএসকে ম্য়াচে ফের নেতৃত্বের ব্যাটন তুলে নিয়েছিলেন ধোনি। এই মরশুমে সিএসকের বাকি ম্যাচগুলোতেই তাঁকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে। কিন্তু কলকাতার বিরুদ্ধে হারের পর হতাশ ক্যাপ্টেন কুল। সিএসকের ঘরের মাঠে স্পিনিং ট্র্যাকে নিজেদের স্পিনারদের দিয়ে আক্রমণ করিয়ে চেন্নাই ব্যাটারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন নাইট বোলাররা।

ম্য়াচের পর ধোনি বলেন, ''এটা তেমনই একটা রাত যেখানে আমাদের পক্ষে কিছুই যায়নি। চ্যালেঞ্জ ছিল, কিন্তু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হত আমাদের। আজ আমি প্রথম ইনিংসের পরই বুঝতে পেরেছিলাম যে আমাদের বোর্ডে বেশি রান নেই। এত কম রান নিয়ে লড়াই করা সত্যিই খুব সমস্যার। এটা সাধারণত দ্বিতীয় ইনিংসে হয় এই পিচে। যেখানে বল কিছুটা থমকে আসে। কিন্তু আজ আমরা প্রথমে ব্যাটিং করেছিলাম আর প্রথম ইনিংসেই ব্যাট করা সমস্যার হয়ে দাঁড়িয়েছিল। আমরা একটা পার্টনারশিপও ঠিক করে গড়ে তুলতে পারিনি।''

শুক্রবারের ম্য়াচে পাওয়ার প্লে-তে মাত্র ৩১ রান বোর্ডে তুলেছিল সিএসকে। সেই প্রসঙ্গে ধোনি বলেন, ''পিচের পরিস্থিতিত, পরিবেশ অনেক কিছুই ম্য়াটার করে। আমরা পাওয়ার প্লে-তে ভাল ইনিংসও খেলেছি আগে। আমাদের ওপেনাররা দক্ষ খুব। ক্রিকেটীয় শটই খেলে থাকে তাঁরা। আড়াআড়া শটে খেলতে খুব একটা দেখা যায় না তাঁদের। যদি আমরা পাওয়ার প্লে-তে ওই পরিস্থিতিতে ৬০ বা তেমন কোনও রান দেখতাম, তবে আরও সমস্যায় পড়তে পারতাম হয়ত। তবে আমাদের একটা শুরুতে পার্টনারশিপ গড়ে তুলতে হত।''

শুক্রবার কেকেআরের ঘুরে দাঁড়ানোর রাতে বলে-ব্যাটে জ্বলে উঠলেন সুনীল নারাইন। প্রথমে বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ৩ উইকেট । তারপর ব্যাট হাতে ইনিংস ওপেন করতে নেমে ১৮ বলে ৪৪ রানের ঝড়। নারাইন একাই লণ্ডভণ্ড করে দিলেন চেন্নাই সুপার কিংসকে। অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তনের ম্য়াচে কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে তিক্ত স্মৃতি নিয়ে মাঠ ছাড়তে হল। চেন্নাইয়ের ডেরায় চেন্নাইকে ৮ উইকেটে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়নরা। ৫৯ বল বাকি থাকতে ম্যাচ জিতল কেকেআর। আইপিএলের ইতিহাসে বাকি থাকা বলের নিরিখে এটা চেন্নাই সুপার কিংসের বৃহত্তম পরাজয়।

আরও পড়ুন: নিজের দলের মেন্টরকেই টেক্কা, চেন্নাই ম্য়াচ জিতিয়েই নতুন নজির গড়লেন নারাইন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget