এক্সপ্লোর

IPL: কেকেআর ছাড়ছেন ভরত অরুণও? পন্থের লখনউ শিবিরে দিতে পারেন যোগ

LSG Bharat Arun: লখনউ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন জাহির খান। তবে তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না দল, এমনটাই খবর। গত মরশুমে লখনউয়ের পারফরম্য়ান্স ভাল ছিল না।

লখনউ: আগামী দু বছরের জন্য লখনউ সুপারজায়ান্টসে যোগ দিতে পারেন ভরত অরুণ। গত আইপিএলে কেকেআর শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু তাঁর অধীনে গত মরশুমে কেকেআরের বোলিং লাইন আপ খুব একটা আহামরি পারফরম্য়ান্স দিতে পারেনি। তাই কেকেআর ছেড়ে দিতে পারেন অরুণ। রবি শাস্ত্রী যখন ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন, সেই সময় দলের বোলিং কোচের ভূমিকায় দেখা গিয়েছিল অরুণকে।

২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। সেই দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত ও বোলিং কোচ ছিলেন ভরত অরুণ। সেবার দলে ছিলেন মিচেল স্টার্কের মত পেসার। এছাড়া তরুণ পেসার হর্ষিত রানার পারফরম্য়ান্সও নজর কেড়েছিল। কিন্তু ডোয়েন ব্র্যাভো মেন্টর হিসেবে কেকেআর শিবিরে যোগ দেওয়ার পর তিনিই বোলিংয়ের বিষয়টি নজর রাখছিলেন। তাই হয়ত নিজেই সরে যেতে চাইছেন ভরত অরুণ। এই পরিস্থিতিতে লখনউ শিবির নাকি দু বছরের জন্য ভরত অরুণের সঙ্গে চুক্তি করে নিয়েছে। যদিও সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। 

লখনউ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন জাহির খান। তবে তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না দল, এমনটাই খবর। গত মরশুমে লখনউয়ের পারফরম্য়ান্স ভাল ছিল না। এমনকী দলের অন্দরে জাহিরের সঙ্গে নাকি বেশ কিছু প্লেয়ারের মতবিরোধও তৈরি হয়েছিল। ১ বছরের চুক্তিতেই লখনউ সুপারজায়ান্টসে ছিলেন জাহির। অন্য়দিকে হেডকোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে চলেছে লখনউ। লখনউয়ের বাকি কোচিং স্টাফ ল্যান্স ক্লুজনার, জন্টি রোডস, প্রবীন তাম্বেদের সঙ্গে হয়ত এখনই সম্পর্ক ছিন্ন করছে না।

কেকেআরে পথ চলা শেষ চন্দ্রকান্ত পণ্ডিতের

মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে চন্দ্রকান্ত পণ্ডিত আর কেকেআরের কোচ হিসেবে নতুন মরশুমে দায়িত্ব সামলাবেন না। বিবৃতিতে জানানো হয়েছে, ''চন্দ্রকান্ত পণ্ডিত স্যার নতুন কিছু ভেবেছেন। তাই নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর কেকেআরের প্রধান কোচ হিসেবে কাজ করতে চান না। তাঁর অমূল্য অবদানের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিয়ে কেকেআর ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তিনি একটি শক্তিশালী এবং লড়াকু দল তৈরি করেছিলেন। তাঁর নেতৃত্ব এবং শৃঙ্খলা আমাদের দলকে প্রভাবিত করেছিল। তাঁর ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা থাকল। এক জন নাইট, সব সময় নাইট। কলকাতা সব সময় আপনার ঘর থাকবে।''

সেরা শিরোনাম

Mumbai Indians: অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
Rohit Sharma: নেতৃত্বে ফিরলেন 'হিটম্যান', আসন্ন আইপিএলে রোহিতকে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স
নেতৃত্বে ফিরলেন 'হিটম্যান', আসন্ন আইপিএলে রোহিতকে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স
Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
IPL 2027 Auction: প্রথমবার একসঙ্গে আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছেন বাবা-ছেলে জুটি, দল পাবেন কি নবি পুত্র?
প্রথমবার একসঙ্গে আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছেন বাবা-ছেলে জুটি, দল পাবেন কি নবি পুত্র?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget