এক্সপ্লোর

IPL 2022: ওয়াংখেড়েতে আজ সঞ্জুদের 'বিরাট' মহারণ, কে এগিয়ে?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royals Challengers Bangalore) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ২০০৮ সালে প্রয়াত শেন ওয়ার্নের নেতৃত্বে একমাত্র আইপিএল ট্রফি ঘরে তুলেছিল রাজস্থান।

মুম্বই: ২ টো দলই আইপিএলের অন্যতম শক্তিশালী দল। একটি দল টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের চ্যাম্পিয়ন। দ্বিতীয় দলটি এখনও পর্যন্ত আইপিএল

ট্রফি জয়ের স্বাদ পায়নি। এই পরিস্থিতিতে আগামী আজ পরস্পর মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royals Challengers Bangalore) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ২০০৮ সালে প্রয়াত শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথম ও একমাত্র আইপিএল ট্রফি ঘরে তুলেছিল রাজস্থান। কিন্তু আরসিবি এখনও পর্যন্ত একবারও টুর্নামেন্টে জয় হাসিল করতে পারেনি। প্রতিবারই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামলেও শেষ পর্যন্ত ট্রফি জেতা হয়নি আরসিবির। চলতি মরসুমের আগে বিরাট কোহলি আরসিবির নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর ফাফ ডু প্লেসি অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন এবার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে তারা আগের ম্য়াচেই। যদিও নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হয় আরসিবিকে। রাজস্থান তাদের প্রথম ২ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছিল।

২ দলের মুখোমুখি মহারণ

মোট ম্যাচ: ২৪

আরসিবি জয়ী: ১২

শেষ ৫ ম্যাচের ফলাফল: ৪ বার আরসিবি জয় ছিনিয়ে নিয়েছে

আইপিএল ২০২১এ: ২ ম্যাচে খেলে ২ ম্যাচেই আরসিবি জয় ছিনিয়ে নিয়েছিল

রাজস্থান রয়্যালস

সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান শিবিরকে এবার ভীষণ শক্তিশালী মনে হচ্ছে। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থানের হয়ে জস বাটলার সেঞ্চুরি হাঁকিয়েছে। ব্য়াটিং ডিপার্টমেন্টে সঞ্জু স্যামসন নিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন। 

মুম্বই ম্যাচে জয়ের নায়ক জস বাটলার। প্রতিপক্ষ বোলিং আক্রমণে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) মতো বিশ্বের অন্যতম সেরা বোলার। রোহিত শর্মার (Rohit Sharma) মতো ধুরন্ধর অধিনায়ক। সর্বোপরি, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কিন্তু বিপক্ষকে কার্যত সাধারণের পর্যায়ে নামিয়ে আনলেন জস বাটলার (Jos Buttler)। ঝকঝকে সেঞ্চুরি করলেন। মাত্র ৬৬ বলে। এটাই এবারের আইপিএলের (IPL) প্রথম সেঞ্চুরি। ইনিংস ওপেন করতে নেমে ৬৮ বলে ১০০ রান করে আউট হলেন বাটলার। শেষ পর্যন্ত বুমরার বলেই আউট হন। তবে তার আগে যা ক্ষতি করার করে দিয়েছেন বাটলার। মুম্বইয়ের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৯৩/৮। জবাবে ব্য়াট করতে নেমে ১৭০ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

উল্টোদিকে নিজেদের এবারের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে হারের সম্মুখিন হতে হয়েছিল ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন দলকে। ২০৫ রান বোর্ডে তুলেও হারতে হয় তাদের। তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget