এক্সপ্লোর

IPL 2022: নতুন অধিনায়ককে কীভাবে স্বাগত জানালেন পাঞ্জাব কিংসের ক্রিকেটারেরা?

IPL News: পাঞ্জাব কিংসের ক্রিকেটারেরা সকলে অভ্যর্থনা জানিয়েছেন ময়ঙ্ককে। দলের তরফ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

মুম্বই: দেখতে দেখতে ১৪ বছর কেটে গিয়েছে। এখনও আইপিএল ট্রফি জয়ের স্বাদ পায়নি। একবার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে। এবার তাই দলের খোলনলচে বদলে ফেলেছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। নিলাম থেকে ঢেলে দল সাজিয়েছে। সেই সঙ্গে বদলে ফেলা হয়েছে অধিনায়কও।

গতবার দলকে নেতৃত্ব দেওয়া কে এল রাহুলকে (KL Rahul) এবার রিটেন করেনি প্রীতি জিন্টার দল। তাঁর পরিবর্তে অধিনায়ক করা হয়েছে ময়ঙ্ক অগ্রবালকে (Mayank Agarwal)। মুম্বইয়ে দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেখানে যোগ দিয়েছেন ময়ঙ্কও।

পাঞ্জাব কিংসের ক্রিকেটারেরা সকলে অভ্যর্থনা জানিয়েছেন ময়ঙ্ককে। দলের তরফ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ময়ঙ্ককে হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সকলে। ফিল্ডিং কোচ জন্টি রোডসকে দেখা গিয়েছে ময়ঙ্কের পিঠ চাপড়ে দিতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। ২৬ মার্চ, প্রথম দিনই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বইয়ে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে কেকেআর। বুধবার সেই প্রস্তুতি শিবিরে যোগ দিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। দলের সেরা অলরাউন্ডার নাইট শিবিরে প্রবেশ করেই যেন প্রতিপক্ষদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন।

কলকাতা নাইট রাইডার্স রাসেলকে নিলামে তোলেনি। তাঁকে রিটেন করা হয়েছিল। জামাইকার দীর্ঘকায় অলরাউন্ডার সদ্য ভারতে এসে পৌঁছেছেন এবং কেকেআরের হোটেলে শুরু হয়ে গিয়েছে তাঁর তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব।

কেকেআরের হয়ে দীর্ঘ সাত মরসুম ইতিমধ্যেই খেলা হয়েছে গিয়েছে রাসেলের। এটি তাঁর অষ্টম মরসুম। নাইটদের হয়ে বরাবরই বড় ভরসা রাসেল। মাঠে যেমন তাঁর বিধ্বংসী ছক্কা জনপ্রিয়, তেমনই তাঁর বাহারি হেয়ারস্টাইলও দর্শকদের মধ্যে ভীষণই জনপ্রিয়। আগামী মরসুমে নতুন হেয়ারস্টাইলে আইপিএল মাতাতে তৈরি রাসেল। বুধবার কেকেআর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও কিছু ছবি আপলোড করে। সেখানে নাইট তারকাকে নতুন হেয়ারস্টাইলে দেখা গিয়েছে। মোহক স্টাইলের চুলে আগেও দেখা গিয়েছে রাসেলকে। এবারও তাঁর চুলে সেই মোহক কাট। তবে এবার চুলের রঙ বাহারি। একদিকে বেগুনি, অন্যদিকে সোনালি। এমন আকর্ষণীয় চুলের রঙে দেখা যাবে এবার রাসেলকে। কেকেআর-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রাসেলের ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে সমর্থকরা রাসেলের নতুন হেয়ার স্টাইল দেখে বেশ অবাক।

ভিডিয়োয় রাসেলকে বলতে শোনা গিয়েছে, ‘ভয়ের কোনও কারণ নেই, দ্রে রাস চলে এসেছে। আমার পার্পেল-গোল্ড (বেগুনি-সোনালি) চুল দেখ।’ রাসেল বাহারি চুলের সঙ্গে সঙ্গে খেলার মাঠে কতটা চমক দেবেন, তাঁর উপরে নাইটদের ভাগ্য অনেকটা নির্ভর করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget