এক্সপ্লোর

IPL 2022: সামলাবেন কীভাবে? ঋদ্ধির ভিডিও দেখিয়ে প্রতিপক্ষদের হুঁশিয়ারি গুজরাত টাইটান্সের

ঋদ্ধিমান এখন ঢুকে পড়েছেন আইপিএল (IPL) গ্রহে। এবং বিতর্ক ভুলে বাইশ গজে ফের নিজেকে প্রমাণ করার জন্য তৎপর বঙ্গ উইকেটকিপার।

মুম্বই: আইপিএলের আগে তাঁকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। জাতীয় টেস্ট দল থেকে তাঁর বাদ পড়া এবং তা নিয়ে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) বিস্ফোরক মন্তব্য, জাতীয় ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছিল। বিতর্কের দাবানল গ্রাস করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকেও।

ঋদ্ধিমান এখন ঢুকে পড়েছেন আইপিএল (IPL) গ্রহে। এবং বিতর্ক ভুলে বাইশ গজে ফের নিজেকে প্রমাণ করার জন্য তৎপর বঙ্গ উইকেটকিপার।

আইপিএল নিলামের প্রথম দিন অবিক্রিত ছিলেন ঋদ্ধি। নিলামের দ্বিতীয় দিন তাঁকে কেনে গুজরাত টাইটান্স। যে দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। মুম্বইয়ে চলছে গুজরাতের প্রস্তুতি। সেখানে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা গিয়েছে কলকাতা ময়দানের পাপালিকে।

গুজরাত টাইটান্সের (Gujarat Titans) পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ঋদ্ধিকে দেখা গিয়েছে নেটে দুরন্ত ছন্দে ব্যাট করতে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'ইসকো ক্যায়সে সাহা যায়ে? ঋদ্ধির ব্যাটের ফ্লো...'

ঋদ্ধি নিজে সোমবার দুটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে কিছু লেখেননি। শুধু দুটি ইমোজি দিয়েছেন। যা দেখে ক্রিকেটারের ঘনিষ্ঠ বৃত্তে থাকা লোকজনেরা বলছেন, ঝড়ের আগের নিস্তব্ধতা। আইপিএলে ঋদ্ধির ব্যাটে বড় স্কোর যেন  সময়ের অপেক্ষা।

 

IPL 2022: সামলাবেন কীভাবে? ঋদ্ধির ভিডিও দেখিয়ে প্রতিপক্ষদের হুঁশিয়ারি গুজরাত টাইটান্সের

এদিকে, কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে পা রেখেই ভক্তদের আশ্বাস দিয়ে আন্দ্রে রাসেলকে (Andre Russell) বলতে শোনা গিয়েছিল, দ্রে রাস এসে গিয়েছে। আর কোনও চিন্তা নেই।

অনুশীলনে নেমে যেন সেই ঝলকই দেখালেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার। নেটে অবলীলায় ছক্কা হাঁকাচ্ছেন রাসেল। ম্যাচে প্রতিপক্ষের বোলিংকে যেভাবে ধ্বংস করেন। রাসেলের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই কমেন্ট করেছেন, রাসেল এরকম ছন্দে থাকলে প্রতিপক্ষ শিবিরের দুর্দশা অপেক্ষা করে রয়েছে। এবারের আইপিএলেও তাঁর ব্যাট চলবে বলেই মনে করছেন ভক্তরা।

কেকেআরের পোস্ট করা একটি ভিডিওতে রাসেল বলেছেন, 'কেকেআর শিবিরে ফিরে আমি গর্বিত। গত কয়েক মরসুমে আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। অনেক চর্চা হয়েছে। কিন্তু সেই সব সমালোচকদের চুপ করানোর জন্য আমি কেবল পারফর্ম করতে পারি। উদারতা নিয়ে নেতিবাচক মনোভাব দূর করতে হবে। মাঠে নেমে যে কাজটা আমি সবচেয়ে ভাল করতে পারি, সেটাই করার চেষ্টা করতে হবে। ব্যাটিং, বোলিং বা দুরন্ত ক্যাচ ধরে নিজের অবদান রাখতে চাই ম্যাচে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget