এক্সপ্লোর

IPL 2023 Orange Cap : শীর্ষে ব্যবধান বাড়াচ্ছেন ফাফ, দুইয়ে উঠলেন কনওয়ে, ঝলকে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকা

IPL Orange Cap : ৭ ম্যাচের শেষে ৪০৫ রান রয়েছে এই প্রোটিয়া ব্যাটারের ঝুলিতে। আইপিএল ২০২৩-র অরেঞ্জ ক্যাপ দখলের দৌড়ে এই মুহূর্তে বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন ফাফ।

কলকাতা : আইপিএলের (IPL) সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় বাকিদের থেকে ব্যবধান বাড়ানো জারি ফাফ ডু'প্লেসির (Faf Du Plessis)। অরেঞ্জ ক্যাপ আপাতত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়কেরই দখলে। দুরন্ত ধারাবাহিকতার সুবাদে চলতি আইপিএলের প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রানের গণ্ডি টপকে দিয়েছেন ফাফ। এদিকে, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে আরও একটা দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ডেভন কনওয়ে (Devon Conway)। ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড় যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায়। 

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচে ফের একবার অর্ধশতরান হাঁকিয়েছেন ফাফ ডু প্লেসি। ৩৯ বলে ৬২ রানের দুরন্ত ইনিংসের সুবাদে এই মুহূর্তে ৭ ম্যাচের শেষে ৪০৫ রান রয়েছে এই প্রোটিয়া ব্যাটারের ঝুলিতে। এখনও পর্যন্ত তাঁর সর্বোচ্চ স্কোর ৮৪ রান। এখনও পর্যন্ত পাঁচটি অর্ধশতরানের সুবাদে আইপিএল ২০২৩-র অরেঞ্জ ক্যাপ দখলের দৌড়ে এই মুহূর্তে বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন ফাফ।

এদিকে, কেকেআরকে ৪৯ রানের বড় ব্যবধানে সিএসকে-র হারানোর পথে বড় ভূমিকা রেখেছিলেন ডেভন কনওয়ে। চেন্নাইয়ের এই ওপেনার ইডেন গার্ডেন্সে ৪০ বলে ৫৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। যার সুবাদে আপাতত ৭ টি খেলার শেষে কনওয়ে করে ফেলেছেন ৩১৪ রান। কেকেআরের বিরুদ্ধে এবারের আইপিএলের চতুর্থ অর্ধশতরান করেন কনওয়ে। একটি ম্যাচ কম খেলে

২৮৫ রানের সুবাদে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালস আইপিএলের পয়েন্ট তালিকায় একেবারে নিচে থাকলেও তাদের অধিনায়ক চারটি অর্ধশতরানের সুবাদে অরেঞ্জ ক্যাপ সংগ্রহকারীদের তালিকায় ওপরের দিকেই রয়েছেন। রাজস্থানের বিরুদ্ধে রানের খাতা খুলতে না পারলেও ৭ ম্যাচে ২৭৯ রানের সুবাদে অরেঞ্জ ক্যাপের তালিকায় চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। সঙ্গে কেকেআরের বিরুদ্ধে ২০ বলে ৩৫ রানের ইনিংসের সুবাদে ৭ ম্যাচে ২৭০ রান করে ফেলে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সিএসকে-র অপর ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। 

এদিকে, অরেঞ্জ ক্যাপ দখলের তালিকায় কেএল রাহুল (২৬২ রান), বেঙ্কটেস আইয়ার (২৫৪ রান), গ্লেন ম্যাক্সওয়েল (২৫৩ রান), জস বাটলার (২৪৪ রান) ও কাইল মায়ার্স (২৪৩ রান) যথাক্রমে ছয় থেকে দশ নম্বরে রয়েছেন। 

আরও পড়ুন- কেকেআরকে হারিয়ে শীর্ষে সিএসকে, কী অবস্থা আইপিএলের পয়েন্ট টেবিলের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget