এক্সপ্লোর

IPL 2024: টসের সময় হাতে দুটো টিমলিস্ট, প্রথম একাদশ জানাতে গিয়ে ল্যাজেগোবরে অবস্থা শ্রেয়সের

KKR vs RCB: এদিন নাইট একাদশে খেলানো হয়নি নীতিশ রানাকে। সূত্রের খবর, রানার হাল্কা চোট রয়েছে। তাঁর বদলে দলে ঢুকে পড়েছেন অনুকূল রায়। অন্যদিকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দলে রয়েছেন সুয়াশ শর্মা।

বেঙ্গালুরু: টস করতে নেমেছিলেন। টস জিতলেন। প্রথমে ফিল্ডিং নেওয়ার কথা জানালেন। কিন্তু টিম লিস্ট দিতে গিয়ে ও প্রথম একাদশ জানাতে গিয়ে গুলিয়ে ফেললেন শ্রেয়স আইয়ার। দুটো টিমলিস্টে দুরকম লেখা। যা দেখে নিজেরই ল্যাজেগোবরে অবস্থা নাইট অধিনায়কের। নিজেই জানালেন, ''অনুকূল রায় দলে ঢুকেছেন। আমি সত্যিই একটু গুলিয়ে ফেলেছি, দুটো টিম লিস্ট আমাকে দেওয়া হয়েছে।'' যদিও শেষ পর্যন্ত টিম লিস্ট দিলেন শ্রেয়স। এদিন নাইট একাদশে খেলানো হয়নি নীতিশ রানাকে। সূত্রের খবর, রানার হাল্কা চোট রয়েছে। অন্যদিকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দলে রয়েছেন সুয়াশ শর্মা। কিন্তু অনুকূল রায় কি নীতিশ রানার পরিবর্তে দলে ঢুকে পড়লেন, সেটা নিশ্চিত হলতে পারেননি নাইট অধিনায়ক। 

প্রথম ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। সেই ম্য়াচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন সুয়াশ শর্মা। এদিনও তাঁকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই রাখা হয়েছে। নাইটদের প্রথম একাদশ অনেকটা এরকম: ফিল সল্ট, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রমনদীপ সিং, অনুকূল রায়, মিচেল স্টার্ক, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

আরসিবির বিরুদ্ধে ম্য়াচ মানেই বিরাট বনাম গম্ভীর ডুয়েল। মাঠে ও মাঠের বাইরে আইপিএলের ইতিহাসে বারবার ঝামেলায় জড়িয়েছেন ২ তারকা। কেকেআরের অধিনায়ক যখন ছিলেন গম্ভীর তখন বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ২০১৩ সালে ও ২০১৬ সালে। এরপর গত মরশুমে লখনউ সুপারজায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। সেই সময়ও কোহলির সঙ্গে গম্ভীরের ঝগড়া বেঁধেছিল মাঠের বাইরেই। যা আটকাতে রীতিমত ২ দলের সাপোর্ট স্টাফ থেকে প্লেয়াররাও এগিয়ে এসেছিলেন। 

এদিকে আরসিবি ম্য়াচ খেলতে নামতে নামতেই এক নতুন রেকর্ডের মালিক হয়ে গেলেন সুনীল নারাইন। বিশ্বের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসাবে পাঁচশো টি-টোয়েন্টি খেলার নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিস্ময় স্পিনার। তালিকায় তাঁর আগের তিনজনের মধ্যে দুজনই স্বদেশীয়। ৬৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তালিকার শীর্ষে কায়রন পোলার্ড। তালিকায় রয়েছেন ডোয়েন ব্র্যাভোও। তিনি ৫৭৩ ম্য়াচ খেলেছেন। এছাড়াও ৫৪২ ম্য়াচ খেলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেটার শোয়েব মালিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget