এক্সপ্লোর

IPL 2025: কপাল পুড়ছে বাংলার ক্রিকেটপ্রেমীদের! ইডেন থেকে সরছে আইপিএল ফাইনাল?

Eden Gardens: আইপিএলের নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সেই কোয়ালিফায়ার ২ ও ফাইনাল হওয়ার কথা :ছিল।

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার জেরে আইপিএল (IPL 2025) আপাতত স্থগিত রয়েছে। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে আধিকারিকরা রবিবারই আলোচনায় বসেছিলেন। সেই আলোচনার পরে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্ল জানান টুর্নামেন্ট আয়োজন ঘিরে কী করা হবে, কেমন সূচি হবে তা নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় পাকাপাকিভাবে এখনও কোনও সিদ্ধান্ত জানানো না হলেও, যা শোনা যাচ্ছে, তাতে বঙ্গ ক্রিকেটপ্রেমীদের কপাল পুড়তে পারে।

Times of India-র রিপোর্ট অনুযায়ী, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরু, এই চার শহরে আইপিএলের বাকি ম্যাচ আয়োজিত হতে পারে। এই চার শহরই LOC থেকে বেশ খানিকটা দূরে, পাশাপাশি যোগযাগ এবং অন্যান্য বন্দোবস্ত করতেও এখানে তেমন কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না।  তাই এই চার শহরকেই বিকল্প হিসাবে বেছে নেওয়া হতে পারে।

সূত্রের খবর, আগামী ১৬ অথবা ১৭ মে থেকে ফের শুরু হতে পারে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। সেক্ষেত্রে আগামী ৩০ মে বার ১ জুন ফাইনাল হতে পারে। যদিও এখনও পর্যন্ত আইপিএলের তরফে বা বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আইপিএলের নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সেই (Eden Gardens) কোয়ালিফায়ার ২ ও ফাইনাল হওয়ার কথা। কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর আয়োজিত হবে হায়দরাবাদে।

রাজীব গাঁধী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন ঘিরে সমস্যা নেই। হায়দরাবাদেই কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর হবে। তবে PTI-র রিপোর্ট অনুযায়ী ইডেন থেকে আইপিএল ফাইনাল সরতে পারে। আইপিএল ফাইনালের সম্ভাব্য নতুন দিন ১ জুন ইডেনে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোটা বিষয়ে অবগত এক সূত্র জানান, 'বর্তমানে প্লে-অফের ভেন্যুগুলিতে কোনওরমক কোনও বদল ঘটানো হয়নি। তবে মনে হচ্ছে ফাইনাল ম্যাচের দিন কলকাতায় বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে। এমন পরিস্থিতিতে আইপিএল ফাইনাল আমদাবাদে খেলা হতে পারে।'

অবশ্য গোটাটাই এখনও জল্পনার পর্যায়ে। রবিবার রাজীব শুক্ল জানান, 'সংঘর্ষ বিরতির আবহে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকারী ও কর্তারা আগামীকাল পরিস্থিতি পর্যালোচনা করবেন। আণরা টুর্নামেন্টের সূচি দেখে আইপিএল শেষ করার সঠিক ও সেরা পথ খুঁজে বার করব। কোথায় ম্যাচ হবে, তা নিয়েও আলোচনা হবে। যে মাঠে ম্যাচ হওয়ার কথা ছিল, সেই মাঠগুলির কথা অবশ্যই পুনর্বিবেচনা করা হবে। দ্রুতই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' এখন অপেক্ষা সরকারি ঘোষণার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget