এক্সপ্লোর

IPL 2025: আশঙ্কাই সত্যি হল, যুদ্ধ আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

India-Pakistan Tensions: গতকালে পাকিস্তানের আক্রমণের সতর্কতার মাঝেই বাতিল হয়েছিল পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ।

নয়াদিল্লি: জল্পনা ছিলই, সেই জল্পনাই সত্যি হল। পিটিআইয়ের সূত্রের খবর বর্তমানে ভারত-পাকিস্তান যুদ্ধের (India-Pakistan Tensions) আবহে স্থগিত হয়ে গেল আইপিএল (IPL 2025)। 

পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে ঘাত-প্রত্যাঘাতের পালা চলছেই। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আগেই জানিয়েছিলেন যে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। সেই মতোই পড়শি দেশে চলছে জঙ্গি ঘাঁটি ধ্বংসের কাজ। তবে একই সঙ্গে অপরপ্রান্ত থেকেও আঘাত হানার সম্ভাবনা প্রবল। এমন যুদ্ধের আবহে চারিদিকেই সতর্কতা দেখা গিয়েছ। স্বাভাবিকভাবে ক্রিকেট খেলাটাও তাই সম্ভব নয়। গতকাল ধর্মশালায় পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিলের জন্য বিদ্যুৎ বিভ্রাটকে কাঠগড়ায় তোলা হলেও, সেটা যে সতর্কতা থেকেই তা কার্যত সকলেই জানেন। 

গতকালের ম্যাচ বাতিলের পরেই মেগা টুর্নামেন্টের আগামী ম্যাচগুলি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগের সঞ্চার হয়েছিল। আইপিএলের চেয়ারম্যান আজকের লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ নিয়ে অবশ্য গতকাল পিটিআইকে বলেছিলেন, 'এখন যেটুকু যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই অনুযায়ী ম্যাচটি খেলা হবে। তবে পরিস্থিতি প্রতিনিয়তই বদলাচ্ছে। ভারত সরকারের তরফে আমরা এখনও কোনও নির্দেশ পায়নি। তবে সবটা থাকা, খাওয়া সবকিছু ভেবেই সিদ্ধান্ত নেওয়া হবে।'

 

 

তবে সেই ম্যাচ তো বটেই, আর বাকি ১৬ ম্যাচের কোনটিই আপাতত আর আয়োজিত হচ্ছে না। পিটিআইকে এ বিষয়ে অবগত এক বিসিসিআই আধিকারিক বলেন, 'দেশে যুদ্ধ চলছে সেই আবহে অন্যত্র ক্রিকেট খেলা হচ্ছে, এমন ছবি দেখতে একেবারেই ভাল লাগে না।' শেষমেশ সেই আইপিএল স্থগিতই হল। যদিও টুর্নামেন্টের তরফে এখনও এ বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

আইপিএলেপ পর ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় হওয়ার কথা। ২০ জুন থেকে ৪ অগস্ট পর্যন্ত সেই সিরিজ় খেলা হবে। আইপিএলের প্লে-অফসহ যে বাকি ম্যাচগুলি রয়েছে, সেইগুলি এই সিরিজ়ের পরেই খেলা হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। তবে গোটাটাই এখনও জল্পনার পর্যায়ে। শেষমেশ কী হয়, কবে বাকি ম্যাচগুলি খেলা হয়, আদৌ হয় কি না, এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget