এক্সপ্লোর

RR vs CSK: অশ্বিন-ধোনির যুগলবন্দিতে ফিরলেন রানা, ফের এক অবিশ্বাস্য স্টাম্পিংয়ে নজর কাড়লেন ধোনি

MS Dhoni: প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ও দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে লিভিংস্টোন ধোনির স্টাম্পিংয়ের শিকার হয়েছিলেন। আজ গুয়াহাটিতে একই হাল হল রাজস্থানের নীতীশ রানার ।

গুয়াহাটি: কথায় আছে 'Lighting does not strike twice'। তবে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ক্ষেত্রে এই প্রবাদবাক্যটা একেবারেই মিথ্যে। বয়স ৪৩ পেরিয়েছে। তাঁর ব্যাটিং পজিশন নিয়েও জোর চর্চা। তবে উইকেটের পিছনে এখনও যে তাঁর ক্ষিপ্রতার জুড়ি মেলা ভার, তা বারংবার প্রমাণ করছেন মাহি। নাগাড়ে তৃতীয় ম্যাচে বিদ্যুৎবেগে স্টাম্পিং সারলেন সিএসকে মহাতারকা।

প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ও দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে লিয়াম লিভিংস্টোন ধোনির স্টাম্পিংয়ের শিকার হয়েছিলেন। আজ গুয়াহাটিতে একই হাল হল রাজস্থানের (RR vs CSK) নীতীশ রানার (Nitish Rana)। আর অশ্বিনের (R Ashwin) বুদ্ধিদীপ্তি বোলিং এবং ধোনির বিদ্যুৎ গতির স্টাম্পিংয়ে শতরানের পথে এগিয়েও আটকে যেতে হল নীতীশ রানাকে। আর ধোনি-অশ্বিনের যুগলবন্দিতে দর্শকদের পুরনো দিনের স্মৃতি তাজা হল। ৩৬ বলে ৮১ রান করে রাজস্থানকে বিরাট রানের দিকে এগিয়ে যাচ্ছিলেন নীতীশ রানা। তবে তিনি ক্রিজ ছেড়ে এগিয়ে আসতেই অফস্টাম্পের বাইরে ওয়াইড বল করেন অশ্বিন। বল বেশ খানিকটা দূরে হলেও ধোনি নিমেষেই তা দস্তানাবন্দি করে উইকেট ভেঙে দেন। 

ফের একবার এই স্টাম্পিংয়ের ক্ষিপ্রতা নেটিজেনদের মুগ্ধ, বিস্মিত করে। রানা আউট না হলে, কে জানে রাজস্থান হয়তো হেসেখেলে দু'শো রান করে ফেলত। তবে রিয়ান পরাগ বাদে রাজস্থান রয়্যালসের মিডল অর্ডারের কেউ তেমন রান না পওয়ায় দু'শো রানের গণ্ডি পার করা অধরাই রয়ে গেল। 

 

আজ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। শুরুতে যশস্বী চার রানে আউট হলেও নীতীশ ব্য়াট করতে নেমেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করা শুরু করেন। পাওয়ার প্লেতেই তিনি ৫৮ রান যোগ করেন। ২১ বলে পূরণ করেন অর্ধশতরান। সঞ্জু স্যামসন অবশ্য খুব বেশি রান করতে পারেননি। ২০ রানে তাঁকে ফেরান নুর। তড়তড়িয়ে শতরানের দিকে এগিয়ে যাওয়া নীতীশ রানাকে থামায় অশ্বিন ও ধোনি জুটি।

রিয়ান পরাগ ৩৭ রানের ইনিংস খেলেন বটে, তবে হাসারাঙ্গা, ধ্রুব জুরেলরা রান পাননি। শিমরন হেটমায়ার খানিক চেষ্টা করছিলেন বটে, তবে তাঁর ইনিংসও ১৯ রানে থামে। দুরন্ত ফিল্ডিংয়ে পরপর উইকেট তুলে নেয় সিএসকে। শেষ ছয় ওভারে ৪২ রানের বিনিময়ে পাঁচ উইকেট হারায় রাজস্থান। ফলে রাজস্থানের দু'শো আর হল না। সিএসকের হয়ে খলিল আমেদ ও নুর আমেদ দুইটি করে উইকেট নিয়ে নজর কাড়েন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget