এক্সপ্লোর

IPL 2025: এক দশক পর হলুদ জার্সি গায়ে চাপালেন আর অশ্বিন, ভাইরাল হল ভিডিও

R Ashwin: ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেছেন আর অশ্বিন।

চেন্নাই: আইপিএল (IPL 2025) শুরু হতে এখনও তিন সপ্তাহের অধিক সময় বাকি। তবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বরাবরই তাড়াতাড়িই নিজেদের অনুশীলন শুরু করে ফেলে। এবারেও তার অন্যথা হয়নি। বুধবারই, মহেন্দ্র সিংহ ধোনিসহ সিএসকের একাধিক তারকা চেন্নাইয়ে পৌঁছে গিয়েছিলেন। অনুশীলনও শুরু করে দিয়েছে হলুদ ব্রিগেড। সেই অনুশীলন সেশনেই দেখা মিলল আর অশ্বিনের।

তামিলনাড়ুর ঘরের ছেলে আর অশ্বিনের শুরুটা হয়েছিল এই চেন্নাই সুপার কিংস থেকেই। কিন্তু তারপর বিশ্বের অন্যতম সেরা বোলার হওয়ার সফরে বহু আগেই সিএসকেকে বিদায় জানিয়ে ছিলেন তিনি। এক দশক পর সেই সিএসকেতেই আবার নস্টালজিক প্রত্যাবর্তন ঘটালেন অশ্বিন। সোশ্যাল মিডিয়ায় অশ্বিনের প্রত্যাবর্তনের ভিডিওটি সিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হয়েছে।

 

 

অশ্বিন ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই সিএসকে জার্সিতে নিজের আইপিএল অভিষেক ঘটিয়েছিলেন। ঘটনাক্রমে, ২৩ মার্চ সেই মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারে আইপিএল অভিযান শুরু করবে সিএসকে। সব ঠিকঠাক থাকলে পল্টনদের বিরুদ্ধেই কিন্তু হলুদ ব্রিগেডের হয়ে নিজের দ্বিতীয় অভিষেক ঘটাবেন অশ্বিন।

এই ম্যাচে কিন্তু মুম্বইয়ের হয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়কত্ব করতে দেখা যাবে না। কিন্তু কেন? কারণ এ বারের আইপিএলের প্রথম ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন হার্দিক। ঘটনাটি গত বারের আইপিএলে পল্টনদের শেষ ম্যাচের। লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই ম্যাচে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি নিজেদের নির্ধারিত সময়ে ২০ ওভার বল করতে পারেনি। সেই কারণেই অধিনায়ক হার্দিককে ৩০ লক্ষ টাকার জরিমানা ও এক ম্যাচের জন্য নির্বাসনের শাস্তি দেওয়া হয়। 

আইপিএলের নিয়ম অনুযায়ী মরশুমে তিনটি ম্যাচে দল নির্ধারিত সময়ে নিজেদের ওভার শেষ করতে না পারলে, তৃতীয় দফার পর দলের অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়। হার্দিকের ওপরে এই নিয়ম লাগু হওয়ায় তিনি মুম্বইয়ের হয়ে মরশুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তাঁর অবর্তমানে রোহিত শর্মার কিন্তু ফের একবার পল্টনদের নেতৃত্ব দেখা যেতে পারে।

তবে এই ম্যাচে কিন্তু নিঃসন্দেহেই অশ্বিনের দিকে নজর থাকবে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সিএসকের সঙ্গে সফরে অনেক মিষ্টিমধুর সময় কাটিয়েছেন অশ্বিন। ৩৮ বছর বয়সি তারকা সিএসকের সঙ্গে নিজের দ্বিতীয় ইনিংসেও কিন্তু এর পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যেই মাঠে নামবেন। তিনি সাফল্য পান কি না, সেটাই দেখার বিষয়।  

আরও পড়ুন: অতীতে ছিলেন কোহলিদের দলের অংশ, আইপিএল শুরুর আগেই আরসিবি প্রাক্তনী যোগ দিলেন সিএসকেতে 

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
Pathan On Dhoni: মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
MS Dhoni Retirement: রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের
রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget