এক্সপ্লোর

KKR: 'তখন দুই বান্ধবীর সঙ্গে...', ব্র্যাভোর বিতর্কিত মন্তব্যে শোরগোল! চাপে শাহরুখের দল

IPL 2026: গতকাল শনিবার ২০ মার্চ নিজেদের মধ্য়ে দুটো দল গড়ে ইডেনে প্রস্তুতি ম্য়াচ খেলেছিল কেকেআর। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক নায়ার, ব্র্যাভো, ওয়াটসন ও ক্যাপ্টেন রাহানে।

কলকাতা: একেই আইপিএলে গত মরশুমে দল ভাল পারফর্ম করতে পারেনি। চূড়ান্ত হতাশ হতে হয়েছিল কলকাতার সমর্থকদের। এবার আইপিএলের আগেই নতুন বিতর্কে কেকেআর। বলা ভাল কেকেআরের বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো। তিনি এই মুহূর্তে দলের মেন্টরও। আর মেন্টর হয়েই না কি এমন মন্তব্য! যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। কিছুটা অস্বস্তিতে কেকেআর টিম ম্য়ানেজমেন্টও। 

ঠিক কী করেছেন ব্র্যাভো?

গতকাল শনিবার ২০ মার্চ নিজেদের মধ্য়ে দুটো দল গড়ে ইডেনে প্রস্তুতি ম্য়াচ খেলেছিল কেকেআর। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন দলের হেডকোচ অভিষেক নায়ার, মেন্টর ব্র্যাভো, সহকারী কোচ শেন ওয়াটন ও ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। সেই সময় হাসিঠাট্টা করতে করতেই বৈঠকে এসে নিজেদের চেয়ারে বসছিলেন সবাই। টেবিলে তখন মাইক্রোফোন ও সামনে অসংখ্য় সাংবাদিক। এমন সময় ওয়াটসনের সঙ্গে কথা বলতে বলতে চেয়ারে বসেন ডোয়েন ব্র্যাভো। আর হঠাৎ হাসতে হাসতে বলে ওঠেন..'ওঁরা যখন আমাকে ফোন করেছিল, তখন আমার বাড়িতে ২ বান্ধবীর সঙ্গে ছিলাম আমি..'। সেই সময় দ্রুত রাহানে পাশে থেকে ব্র্যাভোকে মনে করিয়ে দেন যে মাইক্রোফোন অন আছে। তখনই সম্বিত ফেরে প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডারের। তিনি চুপ করে যান।

তাতেও অবশ্য লাভের লাভ কিছুই হয়নি। ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্য়েই। বিতর্ক তৈরি হওয়ায় কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠকের ওই অংশটি সোশ্য়াল মিডিয়া থেকে সরিয়ে দেয়। কিন্তু তাতেও ধামাচাপা দেওয়া যায়নি। ব্র্যাভোর ও ওয়াটসনের আলাপচারিতার সেই বিশেষ মুহূর্তটি ভাইরাল হয়ে গিয়েছে।

এদিকে, প্রথম প্রস্তুতি ম্য়াচে সেঞ্চুরি হাঁকালেন অঙ্গকৃশ রঘুবংশী। ইডেনে আন্তঃদলীয় ম্যাচে মাত্র ৫৫ বলে ১০৩ রানের ইনিংস খেলেন মুম্বইয়ের তরুণ ব্যাটার। এবারের মরশুমে গুরবাজ নেই। নেই ফিল সল্টও। তাহলে কেকেআরের কিপার-ব্যাটার কে হবেন? মরশুম শুরুর আগে এই প্রশ্ন অনেকের মনেই দানা বেঁধেছিল। নিলামে দুইজন কিউয়ি কিপারকে কেকে কেকেআর। তবে তা সত্ত্বেও খোঁজ ছিল এক ভারতীয় কিপার-ব্যাটারের। সেই চিন্তা অন্তত আন্তঃদলীয় ম্যাচের পর অনেকটাই কমল। তরুণ অঙ্গকৃষ নিজের ব্যাটিংয়ে সকলকে প্রভাবিত করলেন এবং হাসি ফোটালেন কেকেআর ম্য়ানেজমেন্ট ও সমর্থকদের মুখে। শুক্রবার রাতের দিকে কলকাতাসহ শহরতলি সংলগ্ন বিভিন্ন জায়গায় ঝড়, বৃষ্টি হয়েছে। তবে তার আগেই সন্ধেতে ব্যাট হাতে ইডেনে ঝড় তোলেন অঙ্গকৃষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget