এক্সপ্লোর

Jasprit Bumrah: মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পে নেই বুমরা, আবার চোট? ছিটকে গেলেন..

Mumbai Indians IPL 2026: ২০২৪ সালে তো পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে শেষ করেছিল মুম্বই শিবির। তবে আগামী মরশুমে আরও শক্তিশালী হয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।

মুম্বই: আর ৪ দিন বাকি। এরপরই শুরু হতে চলেছে আইপিএলের উনিশতম মরশুম। কিন্তু তার আগেই দেশের সবচেয়ে তারকা পেসারকে নিয়েই আশঙ্কা। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেন জসপ্রীত বুমরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে ম্য়াচের সেরার পুরস্কার জিতেছিলেন। বরুণ চক্রবর্তীর সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক উইকেটও ঝুলিতে পুরেছেন। কিন্তু এরপর থেকে আর মাঠে দেখা যায়নি ডানহাতি পেসারকে।  আগামী ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্য়াচে কেকেআরের বিরুদ্ধেই খেলতে নামবে মুম্বই। সেই ম্য়াচে বুমরাকে পাওয়া যাবে কি আদৌ?

মুম্বই ইন্ডিয়ান্স প্রায় এক সপ্তাহ আগেই তাঁদের অনুশীলন শুরু করে দিয়েছিল। কিন্তু অনুশীলনে দেখা যায়নি বুমরাকে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে ভারতীয় পেসার সুস্থ তো? কোনও চোট পাননি তো? পরে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে বুমরা এই মুহূর্তে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স রয়েছেন। সেখানে রিহ্যাব সারছেন তারকা পেসার। যদিও আদৌ তিনি কি চোট পেয়েছেন না কি তা নিয়ে কোনও কিছু জানা যায়নি।

গত এক বছরে টেস্ট ও টি-টোয়েন্টিতেই বেশি খেলেছেন। ওয়ান ডেে ফর্ম্য়াটে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরার ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের দিকে নজর রেখেছিল টিম ম্য়ানেজমেন্ট ও বিসিসিআই। সেই মত সাফল্যও পেয়েছেন মুম্বই পেসার। তবে আগামী ২৯ তারিখ কলকাতার বিরুদ্ধে নামবেন কি না মাঠে, তা বোঝা যাচ্ছে না।

২০২১ সালের পর আর আইপিএল জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৪ সালে তো পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে শেষ করেছিল মুম্বই শিবির। তবে আগামী মরশুমে আরও শক্তিশালী হয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। হার্দিক পাণ্ড্য়র নেতৃত্বেই ষষ্ঠবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে মুম্বই। এই দলের হয়েই ২০১৩ সাল থেকে খেলছেন বুমরা। ১৪৫ ম্য়াচে ১৮৩ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। দু বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন।

কিছুদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের MI মিক্স নামক পোগ্রামে রোহিতের হাতে মাইক উঠতেই সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেই অনুষ্ঠানেই রোহিত এক বিরাট ঘোষণা করেন। সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্যর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত রোহিত বলেন, 'আমি আপনাদের সকলকে আমার দলের তরফে ধন্যবাদ জানাতে চাই। প্রতি বছর আপনারা যেমনভাবে আমাদের পাশে থাকেন, এই বারও তেমনভাবেই সমর্থন করবেন। আমরা এটা খুবই ভালবাসি। পরিবর্তে আমরা ষষ্ঠ খেতাব জেতার চেষ্টা করব। এবারে ছয় নম্বরটা (ট্রফিটা) আপনাদের সামনে এনে রাখব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget