এক্সপ্লোর

Bumrah-Siraj: ধুরন্ধর ২-র সংলাপ ধার করে বুমরাকে খোঁচা সিরাজের, জবাবে যশপ্রীত বললেন.... দেখুন ভাইরাল ভিডিও

IPL 2026: আইপিএলের সোমবারের ম্যাচে গুজরাত টাইটান্সকে ৯৯ রানের বিরাট ব্যবধানে ম্যাচে পরাজিত করে মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই: আইপিএল (IPL 2026) মানেই বিনোদন এবং ক্রিকেটের মেলবন্ধন। তেমনই এক মেলবন্ধন দেখা গেল বর্তমানে ভাইরাল এক ভিডিওতে। সেটিতে মুখ্য চরিত্রে অভিনয়ে ভারতীয় দলের দুই তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

সোমবার, ২০ এপ্রিল বুমরার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল সিরাজের গুজরাত টাইটান্স। ওই রাতে তাঁরা প্রতিপক্ষ হলেও, আদপে বুমরা ও সিরাজ জাতীয় দলের সতীর্থ এবং দুইজনের সখ্য সর্বজনবিদিত। ম্যাচশেষেও বুমরা ও সিরাজের মধ্যেকার বন্ধুত্বের ছবি ধরা পড়ল এক ভাইরাল ভিডিওতে যেখানে তাঁদের খুনসুটি করতে দেখা গেল। মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা ভিডিওতে সিরাজকে ধুরন্ধর ২-র (Dhurandhar 2) এক ডায়লগের মাধ্যমে বুমরাকে খোঁচা দিতে শোনা যায় সিরাজকে।

বুমরার উদ্দেশে তিনি বলেন, ‘জস্সি ঘর কি ইয়াদ নেহি আয়ি?’ অর্থাৎ যশপ্রীত তোমার ঘরের কথা মনে পড়ল না। এই ডায়লগটিই ধুরন্ধর ২-র ইন্টারভেলের ঠিক আগে রণবীর সিংহকে বলতে শোনা গিয়েছিল যা সোশ্যাল মিডিয়ায় সময়ের সঙ্গে সঙ্গে বেশ জনপ্রিয় হয়। সেই ডায়লগই ধার করে বুমরাকে খোঁচা দেন সিরাজ। তবে জবাবে সিনেমার কোনও সংলাপ নয়, ট্র্যাক থেকে সম্পূর্ণ সরে গিয়ে বুমরাকে বলতে শোনা যায়, ‘একে বল চুল কাটাতে’।

 

তবে সঙ্গে সঙ্গেই ক্যামেরাম্যান মনে করিয়ে দেন যতই ধুরন্ধর ২-র সংলাপ ভাইরাল হোক না কেন, সব থেকে বিখ্যাত কিন্তু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বজয়ের পর বুমরার উদ্দেশে সিরাজের সেই, ‘আমি শুধু জস্সি ভাইয়ের উপরই ভরসা করি’ সংলাপটিই। ক্যামেরাম্যানের উত্তরে দুইজনেই খানিকটা হাসেন। ম্যাচশেষে দুই জাতীয় দলের সতীর্থের এই হালকা মজাদার মুহূর্তের ভিডিওই কিন্তু এখন সকলের চর্চার  কেন্দ্র হয়ে উঠেছে।

ম্যাচের কথা বলতে গেলে এদিন মুম্বই ইন্ডিয়ান্স গুজরাত টাইটান্সকে কার্যত দুরমুশ করে। যে তিলক বর্মার ফর্ম নিয়ে ওই ম্যাচের আগে এত চর্চা ছিল, সেই তিলকের ব্যাটে ভর করেই পল্টনরা চার ম্যাচ পরে জয়ের মুখ দেখে। প্রথমে ব্যাট করে মুম্বই তোলে ১৯৯/৫। তিলক বর্মা একাই অপরাজিত ১০১ রান করে। দু'শো রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০০ রানে শেষ শুভমন গিলদের ইনিংস! ৯৯ রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সাত নম্বরে উঠে আসে মুম্বই ইন্ডিয়ান্স। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget