এক্সপ্লোর

MS Dhoni: চোট সেরেছে! ধোনির কামব্যাক ম্যাচের দিনক্ষণ ও প্রতিপক্ষ জানিয়ে দিল সিএসকে

IPL 2026: রিপোর্টে জানানো হয় ধোনি পেশির সমস্যার সঙ্গে লড়াই করছেন যেটা আইপিএল টুর্নামেন্ট শুরুর আগেই তাঁর লাগে।

চেন্নাই: একের পর এক ম্যাচ হেরেই চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তিন ম্যাচ খেলে ফেললেও, একমাত্র আইপিএল দল হিসাবে এখনও পর্যন্ত এক পয়েন্টও অর্জন করতে পারেনি চেন্নাই সুপার কিংস। দলের দুই তারকার অনুপস্থিতি এই হতাশাজনক পারফরম্যান্সের অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে। তবে তাঁদের দুইজনকে নিয়েই এবার মেডিক্যাল আপডেট দিল সিএসকে। 

কথা হচ্ছে ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) এবং অবশ্যই মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) বিষয়ে। এই দুই তারকা ক্রিকেটার সিএসকের হয়ে এখনও পর্যন্ত চলতি মরশুমে মাঠেই নামতে পারেননি। তাঁদের মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন সকল সিএসকে সমর্থকরা। এই দুইজনকে নিয়েই এবার আপডেট দিল আরসিবি। ধোনিকে সম্প্রতি নেটে ব্যাটিংয়ের সময় বড় বড় শট মারতে দেখে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন। তবে মেডিক্যাল রিপোর্টে দাবি করা হয়েছে ধোনিকে খেলতে দেখতে হলে এখনও খানিকটা অপেক্ষা করতে হবে।

রিপোর্টে জানানো হয় ধোনি পেশির সমস্যার সঙ্গে লড়াই করছেন যেটা টুর্নামেন্ট শুরুর আগেই তাঁর লাগে। মাহি নেটে অল্পস্বল্প ব্যাটিং করার পাশাপাশি একটু দৌড়ানো এবং বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি সারছেন বলে সিএসকের মেডিক্যাল দল জানায়। উইকেটকিপিং করা বা পিচের মাঝে রান নিতে দৌড়ানোর যে মুভমেন্টের প্রয়োজন, সেই মুভমেন্ট করার ছাড়পত্র দেওয়া হয়নি। ফলত মাহি ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের ম্যাচে মাঠে নামতে পারবেন না এটা নিশ্চিত। তবে ১৪ এপ্রিল কেকেআরের বিরুদ্ধেও তাঁর খেলা নিশ্চিত নয়। সেই ম্যাচ তিনি খেলতে পারবেন কি না, তা জানতে এখনও অপেক্ষা করতে হবে।

তবে মন্দের ভাল ধোনি না ফিরলেও ব্রেভিসের মাঠে ফেরায় কোনও সমস্যা নেই। তিনি সদ্যই এক সাক্ষাৎকারে পূর্বাভাস দিয়ে রেখেছিলেন যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই তাঁর প্রত্যাবর্তন ঘটতে চলেছে। ব্রেভিস হালে পূর্ণ গতির থ্রো ডাউনের মুখোমুখি হওয়ার পাশাপাশি দলের হয়ে অনুশীলনের সময় ২০ মিনিট ফুটবলও খেলেন এবং তাতে তাঁর কোনও অস্বস্তিবোধও হয়নি। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন তাই আশাবাদী যে দিল্লি ক্যাপিটালসেসর বিরুদ্ধেই তরুণ প্রোটিয়া তারকাকে খেলতে দেখা যাবে। তাঁর মাঠে ফেরা যে খারাপ পরিস্থিতিতে থাকা সিএসকের জন্য বিরাট ইতিবাচক, তা কিন্তু বলাই বাহুল্য। এবার দেখার এই তারকাদের প্রত্যাবর্তনে সিএসকের ভাগ্যের চাকা ঘোরে কি না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget