এক্সপ্লোর

MS Dhoni: সিএসকে ছিটকে গেলেই মাঠে নামবেন ধোনি, বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থ অশ্বিনের

IPL 2026: সিএসকে আট ম্যাচ খেলে ফেললেও মহেন্দ্র সিংহ ধোনি এখনও পর্যন্ত কোনও আইপিএল ম্যাচ খেলেননি।

নয়াদিল্লি: রমরমিয়ে চলছে আইপিএলের (IPL 2026) মহারণ। টুর্নামেন্ট ইতিমধ্যেই মাঝপথে পৌঁছে গিয়েছে। তবে চেন্নাই সুপার কিংস আটটি ম্যাচ খেলে ফেললেও এখনও দেখা মেলেনি মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni)। এবার তাঁর মাঠে নিয়ে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন সতীর্থ আর অশ্বিন (R Ashwin)। তাঁর দাবি সিএসকে আইপিএল থেকে ছিটকে গেলে তারপরেই হয়তো ধোনি মাঠে নামবেন।

মহেন্দ্র সিংহ ধোনি কেরিয়ারের একেবারে সায়াহ্নে উপনীত হয়েছেন। সাম্প্রতিক অতীতে তিনি হাঁটুর সমস্যার ভুগেছেন। অস্ত্রোপ্রচারও হয়েছে তাঁর। এবার পেশির চোটে নাজেহাল আইপএলের সফলতম অধিনায়ক। আইপিএল শুরুর ঠিক আগেই সিএসকের এক অনুশীলনের সময় ৪৪ বছর বয়সি মহাতারকার পুরনো পেশির চোট পুনরায় বেড়ে যায়। সেই চোটের কারণেই তিনি প্রাথমিকভাবে মাঠের বাইরে ছিলেন। তবে বহুদিন ধরেই ধোনিকে সিএসকের নেটে অনুশীলন সারতে দেখা যাচ্ছে। অনেকেই মনে করেছিলেন মাহি হয়তো অবশেষে গত ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এ মরশুমে নিজের প্রথম ম্যাচ খেলবেন, তবে তেমনটা হয়নি। এবার তাঁর এ মরশুমে খেলা নিয়ে বিস্ফোরক দাবি করলেন তাঁরই প্রাক্তন সতীর্থ। 

অশ্বিনের মতে কোনও ঝুঁকি নিতে চাইছে না সিএসকে, তাই হয়তো খানিকটা বুঝে শুনেই ধোনিকে বাইরে রাখার ইঙ্গিত দেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে অশ্বিনকে বলতে শোনা যায়, 'সিএসকে যদি টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তখন হয়তো ধোনি খেলতে পারেন, কিন্তু সিএসকে তো এখনও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। কেনই বা ওরা এখন কোনও ঝুঁকি নিতে যাবে? আমার মতে সিএসকে এখনও প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক যে পথটা বেশ কঠিন।' 

অশ্বিনের আরও দাবি, 'যেভাবে বিগত পাঁচ ম্যাচে সিএসকে খেলেছে, তাতে তাদের আত্মবিশ্বাস খানিকটা হলেও বাড়বে। সিএসকের বোলিং তো ভালই করছে, ওদের ব্যাটিংটাও যদি ঠিকঠাক চলতে শুরু করে, তাহলে কিন্তু ওরা নাগাড়ে তিনটি ম্যাচ জিতে নিতে পারবে।'

সিএসকে ম্যানেজমেন্টের তরফে ধোনির মাঠে ফেরার দিনক্ষণ নিয়ে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি কোচ স্টিফেন ফ্লেমিং জানান ধোনি অনুশীলন ম্যাচে চোট পাওয়ার পর তাঁর ফিট হওয়ার প্রক্রিয়াটা ভালভাবেই এগোচ্ছিল, তবে সেই সফরে ফের খানিকটা ধাক্কা খাওয়ায় সময়মতো তিনি মাঠে ফিরে আসতে পারেননি। তাঁর আশঙ্কা এবার ফের যদি একই পেশিতে চোট পান মাহি, তাহলে হয়তো তাঁর ফেরাটা খুব কঠিন হবে। সেই কারণেই মাহিকে নিয়ে তাঁরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন বলে আভাস দেন ফ্লেমিং।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget