এক্সপ্লোর

IPL 2026 Points Table: সিএসকের প্রথম জয়ের পরেই একেবারে তলানিতে কেকেআর, লিগ তালিকায় কত নম্বরে উঠে এল হলুদ ব্রিগেড?

Chennai Super Kings: দিল্লি ক্যাপিটালসকে ২৩ রানে হারিয়ে চলতি মরশুমে নিজেদের প্রথম ম্যাচ জেতে চেন্নাই সুপার কিংস।

চেন্নাই: এবারের আইপিএলের (IPL 2026) ১৮টি ম্যাচ আয়োজিত হয়ে গিয়েছে। ১৮তম ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসই (Chennai Super Kings) একটি মাত্র দল ছিল যাদের দখলে কোনও পয়েন্ট ছিল না। তবে সেই ছবিটা বদলে গেল সিএসকে বনাম দিল্লি ক্য়াপিটালসের ম্যাচের পরেই। ছয় ম্যাচ পর ঘরের মাঠে জয় পেল সিএসকে। রুতুরাজ গায়কোয়াড়ের দল ২৩ রানে রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়িকে পরাজিত করল। এই ম্যাচের পরেই কিন্তু লিগ তালিকার ছবিটা বদলে গেল।

সিএসকে এই আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জেতার ফলে একমাত্র দল হিসাবে কলকাতা নাইট রাইডার্সই বর্তমানে জয়হীন রয়ে গেল। অজিঙ্ক রাহানের দলে চার ম্যাচ খেলে স্বাভাবিকভাবেই একেবারে তলানিতে, লিগ তালিকায় সবার নীচে। তিনটি হার ছাড়া পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টির জেরে পাওয়া এক পয়েন্টই তাদের সম্পদ। সিএসকে অবশ্য আজকের ম্যাচ জিতেও লিগ তালিকায় খুব একটা উপরে উঠতে পারল না। কেকেআরের সঙ্গে তাদের জায়গার অদলবদল হল কেবল। হলুদ ব্রিগেড আপাতত দুই পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নবম স্থানে রয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের দখলেও দুই পয়েন্ট রয়েছে। তবে তারা নেট রান রেটের সুবাদে সিএসকের থেকে এগিয়ে যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে। দিনের প্রথম ম্যাচে সানরাইজার্সকে হারিয়ে আপাতত লিগ তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে পঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালস বাদে কেবল তারাই এখনও পর্যন্ত এ মরশুমে একটিও ম্য়াচ হারেনি।

শুক্রবার নিজেদের প্রথম হার হজম করা গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আপাতত চার পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয়। অবশ্য চতু্র্থ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের থেকে এক ম্যাচ কম খেলেছে তারা। নেট রান রেটেও পিছিয়ে রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়ি। তাই তারা আপাতত চারে। সমসংখ্যক পয়েন্টে থাকা লখনউ সুপার জায়ান্টসও একই কারণে আপাতত পাঁচ নম্বরে রয়েছে। আর লিগ তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। একমাত্র দল হিসাবে রিয়ান পরাগের দল চার ম্যাচ খেলে চারটিই জিতেছে। তাই স্বাভাবিকভাবেই তারা লিগ তালিকার শীর্ষে।

রবিবার, আরও দুইটি ম্যাচ খেলা হবে। মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, গুজরাত টাইটান্স-লখনউ, চার দল। সেই দুই ম্য়াচের পর কিন্তু লিগ তালিকায় বড় রদবদল দেখা যেতে পারে।       

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
Pathan On Dhoni: মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
MS Dhoni Retirement: রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের
রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget