এক্সপ্লোর

KKR: 'পাথিরানা এলেও কিছুই বদলাবে না', নাইট সমর্থকদের চিন্তা বাড়ালেন বিশ্বজয়ী স্পিনার

Ashwin On KKR IPL 2026: নিজের স্বপক্ষে অশ্বিন আরও বলেন যে কেকেআর ম্য়ানেজমেন্টের উচিৎ একাদশে বদল এনে নতুন মুখদের সুযোদ দেওয়ার।

কলকাতা: টানা হার, দলের প্লেয়ারদের খারাপ পারফরম্য়ান্স, ভুলভাল স্ট্র্য়াটেজি, সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। এই পরিস্থিতিতে আদৌ কবে প্রথম জয় পাবে দল, সেই প্রশ্নেরই উত্তর খুঁজে যাচ্ছে টিম ম্য়ানেজমেন্ট থেকে কেকেআর সমর্থকরা। বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন নতুন মুখদের সুযোগ দিলেই দলের ফল অন্য়রকম হতে পারে। এমনকী নিজের বক্তব্যের সমর্থনে পাঁচ বছর আগের একটি উদাহরণও টেনে এনেছেন অশ্বিন।

কেকেআরের এবার সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁদের অনভিজ্ঞ বোলিং লাইন আপ। যার জন্য় চাপ বেড়েছে ব্যাটিং লাইন আপেও। অনেকেই মনে করছেন যে মাথিশা পাথিরানা দলের সঙ্গে যােগ দিলে ফল অন্য়রকম হবে। তবে এমনটা মনে করেন না অশ্বিন। প্রাক্তন ভারতীয় অফস্পিনার জানান, ''আপনি কখনওই এটা আশা করতে পারেন না যে পাথিরানা এসেই দলের হাল ফিরিয়ে আনবে। এমটা হঠাৎ করে হতে পারে না। কিন্তু একটা কথা বলতে পারি, পাঁচ বছর আগে ২০২১ মরশুমে কিন্তু কেকেআর শুরুতে খুবই খারাপ পরিস্থিতিতে ছিল। কিন্তু নতুন একটা শুরু সব কিছু বদলে দিতে পারে। সেবারও খেলা যখন নতুন করে শুরু হয়েছিল, তখন কিন্তু নাইট রাইডার্স দুর্দান্ত কামব্যাক করেছিল। আর তার মূলে ছিল একটা নতুন মুখ, ভেঙ্কটেশ আইয়ার।'

নিজের স্বপক্ষে অশ্বিন আরও বলেন যে কেকেআর ম্য়ানেজমেন্টের উচিৎ একাদশে বদল এনে নতুন মুখদের সুযোদ দেওয়ার। আর রিঙ্কু সিংহকেও ব্যাটিং অর্ডারে ওপরের দিকে খেলানোর পরামর্শ দিচ্ছেন তামিল স্পিনার। অশ্বিন বলেন, ''কেকেআর স্কোয়াডে তেজস্বী দাহিয়ার মত ব্যাটার রয়েছে। সৌরভ দুবের মত বাঁহাতি পেসার রয়েছে। এরকম নতুন কোনও প্লেয়ার একাদশে এসে দলকে উজ্জীবিত করে তুলতেই পারে। তবে এই মরশুমে কেকেআরের জন্য কাজটা এখন কঠিন হয়ে পড়েছে।''

এদিকে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ তো মনে করেন যে আন্দ্রে রাসেলকে মরশুমের আগেই ছেড়ে দেওয়াটা বোকার মত কাজ করেছে কেকেআর। তাঁকে মাঠে ব্যবহার না করতে পারাটাই বড় ভুল দলের বলে মনে করেন কাইফ। ক্যামেরন গ্রিন চলতি মরশুমে ব্যাট ও বল কোনও বিভাগেই ছাপ রাখতে পারেননি প্রথম পাঁচটি ম্যাচে। তবে আগামীকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্য়াচে গ্রিনকে বসিয়ে অন্য় কোনও বিদেশিকে খেলানো হতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget