এক্সপ্লোর

Sachin on Arjun Tendulkar: মরশুমে প্রথমবার সুযোগ পেয়েই ভাল পারফরম্যান্স, ছেলে অর্জুনকে নিয়ে কী লিখলেন সচিন তেন্ডুলকর?

Arjun Tendulkar: লখনউ সুপার জায়ান্টসের হয়ে নির্ধারিত চার ওভারে ৩৬ রান খরচ করে সেট প্রভসিমরন সিংহের উইকেটটি নেন অর্জুন তেন্ডুলকর।

লখনউ: গোটা মরশুম তিনি কখনও ডাগ আউট, কখনও বা স্ট্যান্ডেই কাটিয়েছেন। তবে আইপিএলে এ মরশুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে তাদের মরশুমে শেষ ম্য়াচে (LSG vs PBKS) সুযোগ পেয়েছিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) এবং সেই ম্য়াচেই বল হাতে বেশ নজর কাড়লেন তিনি। তারপরেই ছেলের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

ছেলেকে নিয়ে গর্বিত বাবা সচিন লেখেন, 'খুব ভাল করেছ অর্জুন। গোটা মরশুমে তোমার আচরণে আমি গর্বিত। তুমি সবসময় নিজের দক্ষতার প্রতি আস্থা রেখেছিলে। শান্তভাবে ধৈর্য্য ধরে খেটে গিয়েছ এবং মরশুমের শেষ ম্যাচ অবধি সুযোগের অপেক্ষা করতে হলেও সবসময় ইতিবাচক থেকেছ। ক্রিকেটে সবসময় দক্ষতার পাশাপাশি ধৈর্য্যেরও পরীক্ষা হয় এবং তুমি সেই দুই পরীক্ষাই আজ ভালভাবে সামলেছ। মাটিতে পা রেখে খেলার প্রতি তোমার যে ভালবাসাটা সবসময় ছিল, সেই ভালবাসাটা বজায় রাখ। তোমায় সবসময় ভালবাসি।'

 

 

এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের হয়ে সব বোলারদের মধ্যে অর্জুন তেন্ডুলকরের ইকোনমিই সবথেকে কম ছিল। তিনি অর্ধশতরান হাঁকানো ইনফর্ম প্রভসিমরন সিংহকে আউট করেন। অবশ্য ঋষভ পন্থ ক্যাচ না ফেললে অর্জুন আরও আগেই প্রভসিমরনকে সাজঘরে ফেরাতে পারতেন। তবে তাও যেখানে সব বোলার ১০ রানের অধিক প্রতি ওভার দেন, সেখানে অর্জুনের বোলিং সকলেরই নজর কাড়ে। ব্য়াট হাতেই তিনি এদিন পাঁচ রান করেন।

তবে এদিন সহজেই ম্যাচ জিতে নেয় পঞ্জাব। ১৯৭  রান তাড়া করতে নেমে অধিনায়কের অনবদ্য সেঞ্চুরিতে ১২ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতল পঞ্জাব। সৌজন্যে প্রভসিমরন ও শ্রেয়স আইয়ারের দুরন্ত পার্টনারশিপ। শুরুতে শামির দুই ধাক্কার পরে শ্রেয়স এবং প্রভসিমরন মিলে ১৪২ রান যোগ করেন। প্রভসিমরন ৬৯ রানের ইনিংস খেলেন এবং শ্রেয়স আইয়ার কেরিয়ারের প্রথম আইপিএল শতরান হাঁকান। পঞ্জাব কিংস অধিনায়ক ১০১ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Advertisement

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget