এক্সপ্লোর

IPL 2026: ৩১ মে ফাইনাল, কবে থেকে শুরু হবে আইপিএল ২০২৬-র মহারণ? প্রথম ম্যাচ কোথায়?

Indian Premier League: অতীতে নির্বাচনের আগে দুই ভাগে আইপিএলের সূচি ঘোষণা করা হয়েছে। এবারও কি তাই হচ্ছে?

নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই শুরু হবে আইপিএলের মহারণ (IPL 2026)। সাধারণত মার্চ মাসের শেষের দিকেই আইপিএল শুরু হয়। এবারে এখনও পর্যন্ত সরকারিভাবে আইপিএলের সূচি ঘোষণা করা হয়নি। তবে এবার অবশেষে আইপিএল শুরুর দিন এবং কবে ফাইনাল আয়োজিত হবে, তা জানা গেল।

ডিসেম্বরে আইপিএলের নিলামের ঠিক আগেরদিনই আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজ়িদের জানিয়েছিল এ বছর ২৬ মার্চ থেকে মরশুম শুরু হবে। তবে তেমনটা হচ্ছে না। ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী পূ্র্ব নির্ধারিত ২৬ মার্চ নয়, বরং তার দুইদিন পর, ২৮ মার্চ থেকে আইপিএলের ১৯তম সংস্করণ শুরু হবে। টুর্নামেন্টের ফাইনালটি আয়োজিত হবে ৩১ মে। এবার খালি সরকারি ঘোষণার অপেক্ষা। তবে যেখানে আর মাসখানেকও বাকি নেই, সেখানে কেন এখনও পর্যন্ত সরকারিভাবে আইপিএলের সূচি ঘোষণা করা হয়নি?  

আইপিএলের সূচি ঘোষণায় দেরি হওয়ার কারণ নির্বাচন। বাংলা, অসম ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। সেই কারণেই আইপিএলের সূচি ঘোষণাতেও দেরি হচ্ছে। তামিলনাড়ু ও বাংলা যখাক্রমে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের বেস। অপরদিকে, অসমের গুয়াহাটিও কিন্তু রাজস্থান রয়্যালসের অন্যতম ভেন্যু।

আইপিএল শুরু হওয়ার পর থেকেই ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪, প্রতিটি বিধানসভা বা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দুইভাগে সূচি ঘোষণা করা হয়। এক্ষেত্রেও তেমনই হয় কি না, সেটাই দেখার বিষয়। রিপোর্ট অনুযায়ী পরের সপ্তাহে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে বসার কথা। সেখানেই আইপিএলের সূচি ঘোষণার বিষয়ে আলোচনা করা হবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে যে এবারও আইপিএলের সূচি দুইভাগে ঘোষণা করা হবে না নির্বাচন কমিশন এই তিন রাজ্যগুলিতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা হবে।

আইপিএল সূচি ঘোষণার পাশাপাশি পরের সপ্তাহের বৈঠকে আইপিএলের প্রথম ম্যাচ কোন ভেন্যুতে আয়োজিত হবে, সেই নিয়েও আলোচনা হবে। চ্যাম্পিয়ন হিসাবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আরসিবিই মাঠে নামবে। কিন্তু গত বার আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ১১ জন সমর্থক পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে এখনও পর্যন্ত চিন্নাস্বামীতে কোনও ম্যাচ আয়োজিত হয়নি। আরসিবি কর্তৃপক্ষ এখনও এই নিয়ে কর্ণাটক ক্রিকেট সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে। তারা বিকল্প বেশ কয়েকটি ভেন্যুও দেখে রেখেছে। তাই আইপিএলের প্রথম ম্যাচ কোথায় হবে সেই নিয়েও জট কাটাতে আলোচনা করা হবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget