এক্সপ্লোর

Vaibhav Sooryavanshi: ধোনির সঙ্গে তুলনা, অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা বৈভবই আইপিএলে আলোচনার কেন্দ্রে

IPL 2026: ২৩৮ এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এই ব্যাটার। মঙ্গলবার শেষ ম্য়াচেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৬ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছে বৈভব।

জয়পুর: আইপিএলের মঞ্চে চলতি মরশুমে ধারাবাহিক ভাল খেলে চলেছে বৈভব সূর্যবংশী। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে ৯ ইনিংসে ১৫ বছরের ব্যাটার করেছে যথাক্রমে ৫২, ৩১, ৩৯, ৭৮, ০, ৪৬, ৮, ১০৩, ৪৩। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে রয়েছে বৈভব। চারশো রান ঝুলিতে পুরে নিয়েছে সে। ৯ ইনিংসে গড় ৪৪.৪৪। ২৩৮ এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এই ব্যাটার। মঙ্গলবার শেষ ম্য়াচেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৬ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছে বৈভব। তার ব্যাটিং দেখে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তুলনা টানছেন মুরলি কার্তিক ও মোহিত শর্মা।

বৈভবের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে ক্রিকবাজে দুই প্রাক্তন বলেছেন, 'এই ধরণের প্লেয়ার একমাত্র মহেন্দ্র সিংহ ধোনি। কোন ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে বা কোন মাঠে খেলতে নামছে তা ম্য়াটার করে না। একটাই নাম সবার মনের মধ্যে ঘোরে, তা হল মহেন্দ্র সিংহ ধোনি। জনপ্রিয়তাটাই আলাদা পর্যায়ের।'

এদিকে, পাকিস্তানি সাংবাদিককে উপযুক্ত জবাব দিল বৈভব। সম্প্রতি পাকিস্তানি সাংবাদিক নৌমান নিয়াজ এই বয়সেই বৈভবের বিধ্বংসী ব্যাটিং দেখে দাবি করেছিলেন তাঁর ব্যাটে বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। সেই মন্তব্যের পর থেকেই অনেকে আগ্রহী ছিলেন এই দাবির জবাবে বৈভব কী বলে, সেটা শুনতে। এবার অবশেষে জবাব দিল বৈভব। পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের দুরন্ত জয়ের পর বৈভবকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সে জানায়, 'ভগবান (ব্যাটে AI চিপ) লাগিয়ে দিয়েছেন। উপরেই জানিয়েছিলেন যে আমার ব্যাটে কিছু একটা লাগিয়ে দিচ্ছেন, আর ওটারই ব্যবহার করছি।'

আইপিএলে হোক বা দেশের জার্সিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বৈভব যেমন বিধ্বংসী ব্যাটিং করে যাচ্ছে তাতে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে সে। ডক্টর নওমান নিয়াজ নামের ওই বিশেষজ্ঞ সম্প্রতি পাক চ্যানেলে একটি অনুষ্ঠানে বলেছেন, 'সূর্যবংশীর ব্যাট দেখে মনে হয় তাতে এআই চিপ লাগানো আছে। যেভাবে আমাদের ডোপিং টেস্ট হয়, সেভাবে ওর ব্যাটও পরীক্ষা করে দেখা উচিত। ওর ব্যাটিং দেখে অমানবিক মনে হচ্ছে।' তাঁর এই গোটাটা যদিও বা খানিকটা মজার ছলেই বলা, তবে তাতে কিন্তু তাঁর সমালোচনা বা ট্রোলিং থামছে না। আগেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার এক দেশের ক্রিকেট বোর্ডও ওই পাকিস্তানি সাংবাদিককে কার্যত ট্রোল করল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget