এক্সপ্লোর

RCB Victory Parade: জয়োচ্ছ্বাস বদলে গেল বিষাদে, RCB-র বিজয় উৎসবের দিনই পদপিষ্ট হয়ে মৃত ১১! লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যা

RCB Victory Parade Stampede: আহত ও মৃত সকলকেই শিবাজি নগরের বাউরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

আমদাবাদ: ১৮ বছর পর দল অবশেষে আইপিএল ট্রফি (IPL 2025) জিতেছে। স্বাভাবিকভাবেই আরসিবির জয়ে উচ্ছ্বাসে ভাসছে গোটা বেঙ্গালুরু শহর। তবে তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। 

চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) আরসিবির  জয় সেলিব্রেট করতে কোহলিদের জড়ো হওয়ার কথা ছিল। কিন্তু সেই স্টেডিয়ামের গেটেই দর্শকদের হুড়োহুড়ির জেরে ঘটল দুর্ঘটনা। শোনা যাচ্ছিল ভিড় সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। এই ঘটনায় মোট ১১ জন আরসিবি সমর্থকের পদপিষ্ট (RCB Victory Parade Stampede) হয়ে মৃত্যু হয়েছে, খবর অনুযায়ী আহত হয়েছেন প্রায় ৫০ জনের কাছাকাছি। যদিও প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর কথা বলা হয়েছে। সকলকেই শিবাজি নগরের বাউরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর ।

আজ দুপুর দুপুর নাগাদ বিরাট কোহলিসহ গোটা আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি দল বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দরে অবতরণ করে । সেখানে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার। সেখানেই ক্রুণাল পাণ্ড্য, টিম ডেভিড, দীনেশ কার্তিকদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান তিনি। আর বিরাট কোহলির হাতে তুলে দেন কন্নড় পতাকাও। উচ্ছ্বসিত কোহলি আরসিবি ও কন্নড় পতাকাসমেত হাসিমুখে শিবকুমারের সঙ্গে ছবিও তোলেন ।

বিরাট কোহলি বারংবার ট্রফি জিতে তা আরসিবি সমর্থকদের উৎসর্গ করেন। আগেই এই জয়োচ্ছ্বাস সকল সমর্থকদের সঙ্গে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছিল আরসিবি কর্তৃপক্ষ। সেই উদ্দেশ্যেই বিরাট কোহলিদের বিকেলে বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত খোলা বাসে ট্রফি নিয়ে ঘোরার কথা ছিল। তবে তা বাতিল হয়ে যায়। ভিড় এড়ানোর জন্যই সমর্থকদের কাছে এই অনুরোধ করা হয়।  কিন্তু তা শোনেননি সমর্থকরা।

স্টেডিয়ামে পৌঁছনোর একাধিক পথ সমর্থকদের ভিড়ে গিজগিজ করছিল। সেই ভিড় সামলাতে সম্পূর্ণভাবেই ব্যর্থ হয় বেঙ্গালুরুর ট্রাফিক পুলিশ। খবর অনুযায়ী স্টেডিয়ামের বাইরের পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় । গাছে, গাড়ির ছাদে পর্যন্ত উঠে পড়েন সমর্থকরা। লক্ষ্য একটাই, কোহলিসহ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের এক ঝলক দেখা। কিন্তু সেই সাধই বদলে গেল মৃত্যুতে ।

স্টেডিয়ামের বাইরে গেটের কাছেই গুচ্ছ সমর্থক ভিড় জমাতে থাকেন । পরিস্থিতি সামাল দিতে গিয়ে গেট বন্ধ করারও প্রচেষ্টা করা হয়। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হল না। শেষমেশ দলের আনন্দের ঠিক পরেরদিনই চরম পরিণতি হল একাধিক আরসিবি সমর্থকদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget